সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মতিগতি নিয়ে বরাবরই সন্দেহ প্রকাশ করে এসেছে বলিউডের একাংশ৷ কখনও দীপিকা, কখনও ক্যাটরিনা, কখনও আবার জ্যাকলিন ফার্নান্ডেজ, বহু সুন্দরীই রণবীরের জীবনের অনেকটা জায়গা করে নিয়েছেন৷ জুনিয়র কাপুরের এহেন হ্যাপেনিং লাভ লাইফ নিয়ে মিডিয়াও বরাবর সচেতন৷ তিনি কোন অভিনেত্রীর সঙ্গে ডেটে যাচ্ছেন, কার সঙ্গে চ্যাট করছেন বা কার সঙ্গে ডিনার করতে যাচ্ছেন, সব নিয়েই মানুষের উৎসাহের কমতি নেই৷ কিন্তু এমন পরিস্থিতিতে আচমকা পরিচিত মহিলাসঙ্গের কথা একেবারে রীতিমতো ভুলে গিয়েই আত্মরতিকেই বেছে নিলেন জুনিয়র কাপুর৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলতে গিয়েই রণবীর বলেছেন, “ভালবাসাহীন যৌনতার থেকে হস্তমৈথুন ভাল৷” শুধু তাই নয়, ভালবাসাহীন যৌনতা হস্তমৈথুনের থেকে খারাপ বলেই দাবি করেছেন তিনি৷
আর তাঁর এমন বক্তব্যকে ঘিরেই এবার হতবাক বলিউড৷ যে অভিনেতার সঙ্গে বরাবর বলিসুন্দরীদের নাম জড়িয়েছে সে হঠাৎ আত্মরতিতে মজল কেমন করে, তা নিয়েও জোর কানাঘুষো শুরু হয়েছে বলিউডে৷ সত্যি! রণবীর পারেন বটে!
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট