সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাহলে কি ইমরান হাশমিই ঠিক? রুপোলি পর্দায় ঝড় তোলার জন্য এখনও বলিউডের হাতিয়ার সেই যৌনদৃশ্যই? প্রকারান্তরে চুমু? যা একই সঙ্গে কুখ্যাত এবং বিখ্যাত করে তোলার পাশাপাশি ইমরান হাশমিকে দিয়েছে বলিউডের সিরিয়াল কিসার-এর তকমা!

হিসেব তো তাই বলছে। মণি রত্নমের ‘ওকে কানমানি’ ছবির যে হিন্দি ভার্সনটা বানাচ্ছেন পরিচালক শাদ আলি, তার প্রথম স্টিলটা ছিল নায়িকা শ্রদ্ধা কাপুর এবং নায়ক আদিত্য রায় কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের। সে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খোদ ছবির প্রযোজক করণ জোহর। সঙ্গে জানিয়েছিলেন, ‘ওকে জানু’ মুক্তি পাবে ২০১৭ সালের ১৩ জানুয়ারি। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল শ্রদ্ধা আর আদিত্যর আরও এক অন্তরঙ্গ মুহূর্ত যা ‘ওকে জানু’র জন্য ফ্রেমবন্দি করা হয়েছিল। সেই ছবিটিও আগেরটার মতোই সাদা-কালো। সেখানে আলিঙ্গন ছাড়িয়ে চুম্বনে পৌঁছে গিয়েছে রসায়ন।

কিন্তু এবার খুব অভিনব এক চুমু পোস্টারে ধরে সবাইকে চমকে দিল টিম ওকে জানু। চমক যে আসছে, তা শ্রদ্ধা কাপুর আগেই জানিয়েছিলেন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে। সেখানে লেখা ছিল করণ জোহরের নাম, এ আর রহমানের নাম, গুলজারের নাম এবং শাদ আলির নাম। নিচে লেখা ছিল- “বাকিটা কাল বুঝে নেবেন!” সেই বোঝার পালা শুরু হল চুমু দিয়ে!
স্বীকার করতেই হচ্ছে- এমন অভিনব চুমু বলিউড খুব বেশি দেখেনি। এই চুমুতে যতটা না রয়েছে যৌনতা, তার চেয়ে ঢের বেশি রয়েছে খুনসুটি। যা বলিউড এমন ভাবে কখনও তুলে ধরেনি। আপনিও তো দেখছেন ছবিটা! কী মনে হচ্ছে?
সর্বশেষ খবর
-
‘গভীর উদ্বেগের’, বাণিজ্যতরীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুতে তীব্র নিন্দা দিল্লির
-
‘পড়াশোনা করে চাকরি হয়, এই বিশ্বাসই ফেরাতে হবে’, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে বললেন দীপক
-
বেমানান সময়ে বিশ্বকাপ! ফুটবল ‘জ্বরে’ আগাম দাওয়াই চিকিৎসকদের, স্বাস্থ্যবিধি মানার বার্তা
-
বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা, বিধানসভা হবে পেপারলেস, ঘোষণা স্পিকার রথীন্দ্রর
-
গুরুত্ব চা-আমে, উত্তরবঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মনের মতো বাজেটের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর