সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম হলেও হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মান সলমন খানের। তিনি আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। বরাবর একথা বলে এসেছেন ভাইজান। মুসলিম হলেও ফি বছর নিজের বাড়িতে গণেশ পুজো করেন বলিউড সুপারস্টার। বর্তমানে অবশ্য সেই পুজোর ভার বর্তেছে তাঁর বোন অর্পিতা খান শর্মার উপর। বিয়ের পর থেকে বিগত কয়েক ধরেই শ্বশুরবাড়িতে স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে জমজমাট পুজোয় আয়োজন করে আসছেন তিনি। পুজোর কটা দিন সলমন-সহ খান পরিবারের বাকি সদস্যরাও পৌঁছে যান অর্পিতার বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। তবে চলতি বছর পুজোর যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, সেটাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।
এবার খান পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে আরতি করতে দেখা গেল। মা-বাবা, ভাই-বোন, ভগ্নিপতিদের নিয়ে গজাননের আরতি করলেন সলমন খান। ভাইজানের সঙ্গে তাল মিলিয়ে আরতি করলেন মা সালমা খান, বাবা সেলিম খানের পাশাপাশি আরবাজ, বোন আলভিরা এবং তাঁর স্বামী অতুল অগ্নিহোত্রীও। আয়ুষ-অর্পিতার দুই সন্তান এবং আলভিরার সন্তানও সেখানে উপস্থিত ছিল। আর সেই দৃশ্য নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হতেই আরও একবার ‘সংস্কারি ফ্যামিলি ম্যান’-এর আখ্যা পেলেন সলমন খান। ট্র্যাডিশনাল পোশাক নয়, ভাইজানের পরনে কালো শার্ট। ভক্তিভরে সকলের সঙ্গে আরতি করতে দেখা গেল তাঁকে।
একসময়ে নিজের বাড়ির গণপতি বিসর্জনে ঢোল-তাশা পার্টির সঙ্গে নাচ করতেন ভাইজান। সেদিন কোনও সুপারস্টার নয়, বরং আমজনতার মতোই সকলের সঙ্গে মিশে গিয়ে আসর জমাতে দেখা যেত তাঁকে। তবে বছর খানেক ধরে লাগাতার খুনের হুমকির জেরে সলমনকে আর সর্বসমক্ষে নাচতে দেখা যায় না। এবছর তার ব্যতিক্রম হয় কিনা, কৌতূহলী ভাইজান ভক্তরা।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?