সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৮ তে পা দিয়েও, বলিউডের চিরকুমার। হ্যান্ডসাম হাঙ্ক ভাইজান কি কারও দিল কা জান হবেন? হ্যাঁ, এই সংকল্প নিয়েই এবার মাঠে নেমেছে ম্যাঙ্গালোরের এক ম্যারেজ ব্যুরো।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। কন্নড় ভাষার একটি সংবাদপত্র অভিনব উপায়ে সলমনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই সংস্থা সলমন খানের একটি ছবি প্রকাশ করে, তাঁর জন্য পাত্রীর খোঁজ করছেন। বিজ্ঞাপনে এই সংস্থা সলমনের উদ্দেশ্যে লিখলেন, বিয়ে করতে হলে, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিজ্ঞাপন।

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]
সলমনের প্রেমিকার তালিকা অনেক লম্বা। সোমি আলি থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ। একডজন প্রেম করলেও, বিয়ের পিঁড়িতে বসতেই চাইছেন না সল্লু মিয়াঁ। নতুন বছরে কি সলমন কোনও সুখবর দেবেন? তার দিকেই তাকিয়ে ভাইজান ভক্তরা।
বলিউড সূত্রের খবর, পরিবারের সঙ্গেই ৫৮-এর জন্মদিন পালন করেছেন সলমন। কেক কেটে, পরিবারের লোকজনদের সঙ্গেই জমজমাট পার্টিতে মেতে ওঠেন সল্লু মিয়াঁ। এদিন কালো রঙের শার্ট ও ডেনিমে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে।
[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা