সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনত বিচ্ছেদ হলেও বন্ধুত্ব বজায় রেখেছেন আমির-কিরণ। নিজের ৫৯তম জন্মদিনেও দ্বিতীয় প্রাক্তন স্ত্রীকে পাশে রাখলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ১৪ মার্চ, প্রতিবছর পাপারাজ্জিদের নিয়ে সকালে জন্মদিন পালন করেন আমির খান (Aamir Khan)। এবারেও তার অন্যথা হল না। কিন্তু সেই উদযাপনের মুহূর্তে নজর কাড়ল আমিরের পাশে কিরণ রাওয়ের (Kiran Rao) উজ্জ্বল উপস্থিতি।
জন্মদিনের সকালেও আমির খানের (Aamir Khan’s Birthday) সাজগোজে কোনও আতিশয্য নেই। পরনে কালো টি শার্ট আর ডেনিম জিন্স। একেবারে ক্যাজুয়াল লুকেই ধরা দিলেন বলিউড সুপারস্টার। কেক কেটে কিরণ রাওকে খাইয়ে দিলেন। সকলের সঙ্গে হাসিমুখে কুশল মঙ্গল বিনিময় করতেও দেখা গেল আমিরকে। ফটোশিকারিরাও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ‘বার্থডে বয়’কে। আমির-কিরণের সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল।
[আরও পড়ুন: ‘৪৫ মাস পার, মোদিজি এবার CBI-কে বলুন…’, লোকসভার আগে সুশান্ত ইস্যু তুললেন দিদি]
View this post on Instagram
সম্পর্কের বিচ্ছেদ সততই বিরহের। বিশেষত, সেই সম্পর্ক যদি প্রথমে প্রণয় এবং পরে পরিণয়ে পরিণত হয়, তাহলে মনঃকষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যা কিনা পরবর্তীতে তিক্ততায় গড়ায়। তবে আমির খান কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রমী। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের ২ জনের সঙ্গে সপ্তাহে দু দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই। মেয়ে ইরা খানের বিয়েতেও বিগ ফ্যাট হ্যাপি ফেমিলি হিসেবে ধরা দিয়েছিলেন আমির, রিনা, কিরণ এবং তাঁদের সন্তানরা।
[আরও পড়ুন: চকোলেট কামড়াতেই পোকা! ‘দায়িত্ববান হোন’, জনপ্রিয় সংস্থার উপর মারাত্মক চটলেন সোহম]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক