Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
3 Idiots 2

ফিরছে র‍্যাঞ্চো-রাজু-ফারহানের ম্যাজিক, ১০ বছর এগিয়ে কোন গল্প বলবে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল?

দীর্ঘ ১৭ বছর পর পর্দায় সেই র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু রাস্তোগি, পিয়া, ফারহানের চরিত্রের প্রত্যাবর্তন। 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলে সিলমোহর আমিরের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৭:৪৪

options
link
ফিরছে র‍্যাঞ্চো-রাজু-ফারহানের ম্যাজিক, ১০ বছর এগিয়ে কোন গল্প বলবে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল? zoom
'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের খবরে উৎফুল্ল সিনেপ্রেমীরা।

বলিউডের ‘ক্লাসিক কাল্ট’মুভির তালিকার অন্যতম রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। আমির খান থেকে শরমন যোশি, মাধবন, করিনা কাপুরের নিখুঁত অভিনয়ে সিনে বিশেষজ্ঞরা দাঁত ফোটাতে পারেননি। প্রত্যেকেই নিজের জায়গায় ‘পারফেক্ট’। দীর্ঘ ১৭ বছর যদি আবার পর্দায় সেই র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু রস্তোগি, পিয়া, ফারহানের চরিত্রের প্রত্যাবর্তন ঘটে তাহলে কেমন হবে? হিন্দি ছবির দর্শকের মন যে খুশিতে নেচে উঠবে সে কথা বলার অপেক্ষাই রাখে না। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে বহুবার ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় ভাগ (3 Idiots 2) নিয়ে জল্পনা ছড়িয়েছে। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। বড় পর্দায় ফিরছে পুরনো ম্যাজিক! 

সম্প্রতি এক সাক্ষাৎকারে খোদ আমির খান ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির খবর নিশ্চিত করেছেন। তবে শুটিং শুরু দিনক্ষণ বা মুক্তির পরিকল্পনা নিয়ে একটি শব্দও খরচ করেননি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। অভিনেতা জানান, “এই মুহূর্তে থ্রি ইডিয়টস নিয়ে কাজ করছি। চিত্রনাট্য শুনে আমার বেশ ভালো লেগেছে। এখনও অনেক কাজ বাকি, তবে যে ধারায় গল্প এগচ্ছে আশা করি ভালো হবে। প্রথম ভাগের মতোই একইরকম হাস্যরস ও ছকভাঙা গল্পের রসদ থাকবে। দশ বছর এগিয়ে যাবে থ্রি ইডিয়টসের দ্বিতীয়ভাগের গল্প।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Aamir Khan announces 3 Idiots 2 with fan-favourite characters coming back
আসছে ‘থ্রি ইডিয়টস ২’

আমিরের কেরিয়ারের অন্যতম সেরা চরিত্র ‘র‍্যাঞ্চো’ তা বললে অত্যুক্তি হবে না। আরও একবার সেই চরিত্রে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করে বলেছেন, “খুব শীঘ্রই আমি এই ছবির কাজ শুরু করব। রাজু আর অভিজিৎ দারুণ গল্প লিখছেন সে বিষয়ে আমি একদম নিশ্চিত। তাই আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।” সিনেমার শুটিং শুরুর নির্দিষ্ট সময় নিয়ে কিছু না বললেও, আমিরের পরবর্তী ছবি ‘থ্রি ইডিয়টস’-ই হতে চলেছে তা নিশ্চিত করেছেন আমির। সিনেমার স্টার কাস্টেও সম্ভবত কোনও পরিবর্তন হবে না। সিক্যুয়েলের হাত ধরে আরও একবার পর্দায় আমির করিনাদের পুর্নমিলনের ইঙ্গিত আমিরের বক্তব্যে।

3 Idiots 2 latest news sparks nostalgia among Bollywood fans
ফিরছে পুরনো ম্যাজিক

নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে ব়্যাঞ্চোর (আমির) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি (করিনা কাপুর)। সিক্যুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু? জানা গিয়েছিল, এবারেও চমক রাখেছেন নির্মাতারা। সিক্যুয়েলে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে ব়্যাঞ্চো-রাজু আর ফারহান। সূত্রের খবর, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলকে মুক্তির আলো দেখাতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি।

3 Idiots 2 announced by Aamir Khan with iconic cast comeback buzz
সিক্যুয়েলে সিলমোহর আমিরের

সাম্প্রতিক অতীতে প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর ছিল, “ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত তাঁরা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.