আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নতুন জীবনে প্রবেশ করবেন আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হবেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। রবিবাসরীয় ছুটির দিনে খান পরিবারের অন্দরে বসবে ঘরোরা বিয়ের আসর। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রবল বর্ষণকে উপেক্ষা করেই আমিরের বাড়িতে ঢুকছে অনুষ্ঠানের জিনিসপত্র। সেজে উঠছে চারিদিক, আলোর মালায় সুসজ্জিত মুম্বইয়ের পালি হিলের বাসভবন। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।
খানদান পরিবারের বিয়ে বলে কথা, ঘরোয়া অনুষ্ঠান হলেও সেখানে জাঁকজমক থাকবে না সেটা তো অসম্ভব। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবি-ভিডিওতে স্পষ্ট আমিরের বাড়ির বারান্দায় ঝুলছে রঙিন আলোর মালা। খান পরিবারে এখন উৎসবের আমেজ তা বলাই বাহুল্য। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির জানান, তাঁদের বিয়ে হবে একেবারেই ঘরোয়া পরিসরে। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই অনুষ্ঠান।
আরও পড়ুন:

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আমির-গৌরীর বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা একশো থেকে দেড়শো। সেই প্রতিবেদন অনুযায়ী, অতিথি তালিকা থেকে শুরু করে বিয়ের মেনু চূড়ান্ত করেছেন হবু দম্পতি। জানা গিয়েছে, রবিবার সকালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাঁদের বিয়ে সুসম্পন্ন হবে। এরপর নিমন্ত্রিতদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। আমিরের বিয়ের আয়োজনের কলেবর নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়।
View this post on Instagram
তাঁর বিয়ের খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছে ভক্তকুল। হাই প্রোফাইল তারকার বিয়েতে ইন্ডাস্ট্রির কারা উপস্থিত থাকছেন তা জানতে আগ্রহী অনুরাগীরা। বলিউডে বহু সুজন-স্বজন থাকলেও অতিথি তালিকায় যে কাটছাঁট হবে, সেটা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। তবে যতদূর জানা গিয়েছে অতিথি তালিকায় রয়েছেন আমিরের
দুই প্রাক্তন স্ত্রী, তিন সন্তান, বোনদের পরিবার।
View this post on Instagram
এছাড়াও থাকবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর দুই বন্ধু আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার সন্তোষী। যদিও শাহরুখ-সলমনদের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে কানাঘুষো, বন্ধুকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠান শেষের পরও উপস্থিত হতে পারেন দুই খান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর