সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই বিমানবন্দরে আমির খান। পাপারাজ্জিরা তাঁকে দেখে ক্যামেরা নিয়ে পিছনে ছুটতেই, থমকে গেলেন আমির। চোখে মুখে তাঁর থমথমে ভাব। স্পষ্টই জানালেন, ”খুব খারাপ খবর পেয়ে গুজরাটে যাচ্ছি। তাই হাসিমুখে ছবি তুলতে পারব না, দুঃখিত।”
খবরটা হল, গুজরাটের কোতাই গ্রামে থাকেন আমিরের কাছের বন্ধু মহাবীর চাঁদ। এক দুর্ঘটনায় সম্প্রতি মৃত্যু হয়েছে মহাবীরের মেয়ের। এমন খবর কানে আসতেই কান্নায় ভেঙে পড়েন আমির। আর দেরি করেননি। শোকের দিনে বন্ধুর পাশে থাকতে উড়ে গিয়েছেন গুজরাটে।
[আরও পড়ুন: ‘বেশরম’ হওয়াই শাস্তি! ক্যাটরিনা-আলিয়া ডাক পেলেও অযোধ্যায় ব্রাত্য দীপিকা?]
Megastar #AamirKhan shares his condolences as his dear friend’s daughter passed away in Kutch.
The friend named Mahavir Chad who helped him during the shooting of #Lagaan pic.twitter.com/lDCzEkf0tA— RAJ (@AamirsDevotee) January 21, 2024
সাংবাদিকদের আমির জানিয়েছেন, ” আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মহাবীর, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লাগান ছবির সময়, ওর বাড়িতে প্রায় এক বছর ছিলাম। আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল, আমি ওঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। ওঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি এই খবর শুনে থাকতে পারিনি, তাই পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।”
[আরও পড়ুন: ‘ভেবেচিন্তে কথা বলুন…’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই কেন এমন কথা মিঠুনের মুখে?]
সর্বশেষ খবর
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু
-
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা