Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Aamir Khan

‘ভালো হয়েছে’, ছেলে জুনেইদের ডেবিউ ছবির ব্যর্থতা নিয়ে কেন একথা বললেন আমির?

সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন 'মিস্টার পারফেকশনিস্ট'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৫, ২১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৫, ২১:০৮

options
link
‘ভালো হয়েছে’, ছেলে জুনেইদের ডেবিউ ছবির ব্যর্থতা নিয়ে কেন একথা বললেন আমির? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কই এখন টক অফ দ্য টাউন। তারই মাঝে ছেলে জুনেইদের ডেবিউ ছবির ব্যর্থতা নিয়ে বোমা ফাটালেন আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আমির বলেন, “ভালো হয়েছে। আমার মনে হয় ও ভালো কাজ করেছে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নেবে।” বলে রাখা ভালো, আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তর বড় ছেলে জুনেইদ। ছোটবেলায় বারবার ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তবে বোন ইরার বিয়েতে বাবা-মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব সামলেছেন। স্টারকিড হলেও বলিউডের অন্যান্য তারকাসন্তানদের মতো শৈশব থেকেই লাইমলাইটে থাকেননি কোনওদিন। ‘মহারাজা’ সিনেমার দৌলতে গতবছরই অভিনয় কেরিয়ার শুরু হয়েছে জুনেইদ খানের। তবে সেই ছবি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। ‘লাভইয়াপ্পা’র হাত ধরে বড়পর্দায় অভিষেক। অভিনয় কেরিয়ার শুরু করার আগে আমির খানের প্রযোজনা সংস্থায় সহ পরিচালকের দায়িত্ব সামলেছেন। সেখানেই সিনে মেকিংয়ের হাতেখড়ি তাঁর। তবে ‘লাভইয়াপ্পা’ বক্স অফিসে সেভাবে ছাপ রাখতে পারেননি। তাতে অবশ্য আক্ষেপ নেই আমিরের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে ছেলে জুনেইদের সিনেমা ‘লাভইয়াপ্পা’র ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেখানেই নিজের রোম্যান্টিক সত্ত্বা নিয়ে রসিকতা বলিউড তারকার। দু’বারের ‘ডিভোর্সি’ আমির সেই সময় সাফ জানান, “আমি এখনও সত্যিকারের প্রেমে বিশ্বাস করি।” তাঁর কথায়, “মা কসম, আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। শুনতে খুব মজার লাগলেও আমার দুই স্ত্রীকেই জিজ্ঞেস করে নিন।” ছেলের সামনেই নিজের প্রেমজীবন নিয়ে সেবার খুল্লমখুল্লা হন অভিনেতা। রিনা-কিরণের সঙ্গে বিয়ে ভাঙার পরও যে প্রাক্তন স্ত্রীদের প্রতি তাঁর শ্রদ্ধা এবং সম্মান অটুট, সেকথাও সেই সময় জানান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.