সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের বেশি সময় ধরে বলিউডে পথচলা ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের (Aamir Khan)। এই দীর্ঘ পথচলায় দর্শককে উপহার দিয়েছেন একাধিক ছবি। অভিনয় হোক বা প্রযোজনা আমিরের ছবিতে থাকে বরাবর এক আলাদা ছোঁয়া। সমাজের বিভিন্ন দিক তুলে ধরেন আমির তাঁর ছবিতে। কখনও কখনও সেই নিয়ে চর্চাও কম হয় না। তবে তা সত্বেও আমির তাঁর ছবির নিজস্ব একটা ঘরানা তৈরি করেছেন। এবার নিজের ছবির বিষয়বস্তু নির্বাচন নিয়ে গোয়ায় দেশের নামজাদা চলচ্চিত্র উৎসব ‘ইফি’তে এই নিয়ে আলোচনায় মুখ খুললেন আমির খান।
নিজের ছবি নিয়ে বলতে গিয়ে আমির বলেন, “আমি কোনও সমাজ সংস্কারক নই। আমি একজন অভিনেতা। আমার কাজ আমার দর্শককে বিনোদনের রসদ জোগানো।” আমির আরও বলেন, “আমি আমার আবেগের উপর ভিত্তি করেই আমার ছবির বিষয়বস্তু নির্বাচন করি। গতে বাঁধা ছবির থেকে আমার ছবির বিষয়বস্তু একেবারেই আলাদা হয়। আমি সবসময়ই নিয়ম ভাঙি এবং তা করতে ভালোবাসি। সেটা ‘তারে জমিন পর’ হোক বা ‘দঙ্গল’ বা ‘থ্রি ইডিয়টস’ আমার ছবিতে সব সময় এক আলাদা বার্তা থাকবেই।”

আমির আরও বলেন, “এমনকী ‘লগন’ তৈরির আগে জাভেদ জি নিজে আমাকে বলেছিলেন, সব কিছু যুক্তি দিয়ে ভেবো না। আমি সেভাবেই সবকিছুকে যুক্তির সুতোয় বেঁধে দর্শকের কাছে পরিবেশন করতে চাইনি। আমার ছবিতে যে চরিত্র বা গল্প ফুটে ওঠে সেটা আমার চিত্রনাট্যকারদের হাতযশ। তাঁরাই সবটা দেখেন। আমি শুধু পর্দায় গল্প বলি। কিন্তু দর্শক যা আমার থেকে যে ছবি পেয়েছেন তা তাঁরা পছন্দ করেছেন, আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন এটাই আমার বড় প্রাপ্তি।”
সর্বশেষ খবর
-
নেই খিচুড়ি বা ভাত, ডাল-সবজি-ডিমেই মিড ডে মিল শ্যামপুরের অঙ্গনওয়াড়িতে
-
‘বিগ বস বাংলা’র দূর্গে হবে রবিবাসরীয় ধামাকা, দাদার দরবারে ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ!
-
সতীর্থদের সমালোচনা করা বিতর্কিত পোস্টে ‘লাইক’, জাতীয় দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ছে রোনাল্ডোর?
-
ডিজে বিটে রাশ, ঢাকের বোলেই আগমনির মেজাজ শহরে! বাড়তি বায়নায় ঢাকির ঘরে ‘আলো’
-
বিরাটির পর দত্তপুকুর, সিপিএমের একের পর এক কার্যালয়ে আগুন! ব্যাপক উত্তেজনা