‘প্লেব্যাক’কে বিদায় জানিয়েছেন মাত্র কয়েকদিন আগেই। সেই থেকেই অরিজিৎ সিংয়ের শ্রোতা অনুরাগীদের মন রীতিমতো ভার। আর সেই মন ভার হওয়াদের মধ্যে কি ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও ছিলেন? কেন এই প্রশ্ন? কারণ অরিজিতের সেই বিস্ফোরক ঘোষণার কয়েকদিন কাটতে না কাটতেই তাঁর বাড়িতে হঠাৎ হাজির আমির খান। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
জানা যাচ্ছে, রবিবার রাতেই অরিজিতের জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে এসেছেন স্বয়ং আমির। এ খবর নিশ্চিত করেছেন আজিমগঞ্জ জিয়াগঞ্জের পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, রবিবার শিল্পীর বাড়িতেই থেকেছেন আমির। সোমবার রাতে সেখান থেকে মুম্বই ফিরে যাওয়ার কথা রয়েছে আমিরের। এই মুহূর্তে অরিজিতের বাড়ির বাইরে রয়েছে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা।
আরও পড়ুন:

আরও পড়ুন:
এদিন আমির অরিজিতের বাড়িতে আসতেই সকলের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি ফের অরিজিৎকে রেকর্ডিং স্টুডিওতে ফেরানোর জন্য উদ্যোগী হয়েই কি এই ঝটিকা সফর আমিরের? ক্রমেই সেই কৌতূহল জমছে অনুরাগীদের মনে। যদিও তাঁদের দু’জনের মধ্যে কী আলোচনা হচ্ছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এদিন অরিজিতের বাড়ির ছাদে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়েই ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে আমিরকে সহাস্য মুখে। তাঁকে একঝলক দেখার জন্য নিহালিয়া পাড়ার প্রায় প্রতিটি বাড়ির ছাদে এদিন ভিড় জমেছিল স্থানীয়দের। তাঁদের প্রত্যেকেকেই এদিন ছাদ থেকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় সেরেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
তবে আপাতত সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর তা হল যদি সত্যিই অরিজিৎকে প্লেব্যাকের দুনিয়ায় ফিরে যেতে অনুরোধ করেন আমির তাহলে তা কি ফিরিয়ে দেবেন শিল্পী? থাকবেন নিজের সিদ্ধান্তে অনড়? নাকি অগ্রজর কথা শুনে ফের শ্রোতা-অনুরাগীর প্রাণের আরাম হয়ে ফিরবেন আগের মতোই? সেদিকেই তাকিয়ে অরিজিতের অনুরাগীমহল।
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে