সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ কোটি দিয়ে কিনেছিলেন ফ্ল্যাট। কিন্তু হঠাৎই তাড়াহুড়ো করে ১৬ কোটিতে বিক্রি করে দিলেন! ব্যস, অর্জুন কাপুরের এই সিদ্ধান্তর কথা জানতে পেরে বলিউডে তুমুল গুঞ্জন। শোনা যাচ্ছে, মালাইকা অরোরার সঙ্গে নাকি সম্পর্ক ভাঙতে বসেছে। আর তার জেরেই নাকি অর্জুন ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
গপ্পোটা একটু বিশদে বলা যাক। অর্জুন কাপুর (Arjun Kapoor), গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার (Malaika Arora) আবাসনের পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দিলেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন ১৬ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। সঙ্গে আরও জানা গিয়েছে যে, বিক্রিত ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষরও করেছিলেন। তবে কেন অর্জুন তাঁর ফ্ল্যাট এত কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। তবে রটেছে, মালাইকার সঙ্গে নাকি সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। শোনা গিয়েছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায়, মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘আমাকে মেরে ফেলার চেষ্টা করছে বলিউডের মাফিয়ারা!’ বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তর]

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মালাইকা ও অর্জুন।
[আরও পড়ুন: রেডিও মির্চি ছেড়ে কোথায় চললেন মীর? নিজেই ফাঁস করলেন রহস্য]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ