Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Nawazuddin siddiquis

সম্পত্তি নিয়ে অশান্তি, বউমা আলিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের

মামলার প্রতিলিপি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নওয়াজের স্ত্রী জেইনাব আলিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩, ২১:৩৩

options
link
সম্পত্তি নিয়ে অশান্তি, বউমা আলিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউমার সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি। ঝগড়া না করে সোজা পুলিশের দ্বারস্থ হলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি মা মেহেরুন্নিসা সিদ্দিকি। মুম্বইয়ের ভার্সোভা পুলিশ থানায় অভিনেতার স্ত্রী জেইনাব আলিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার মা। পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য আলিয়াকে সমন পাঠানো হয়েছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। আর সেটা নিয়েই নওয়াজের মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আলিয়া। আর সেই কারণেই পুলিশের কাছে দ্বারস্থ হন নওয়াজের মা। এই মামলার প্রতিলিপি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নওয়াজের স্ত্রী জেইনাব আলিয়া।

Advertisement

প্রসঙ্গত, ১১ বছরের এই দাম্পত্যে ইতি টেনেছেন বলিউডের উঠতি প্রযোজক আলিয়া সিদ্দিকি? জানিয়েছিলেন নিজেই, “অজস্র কারণ রয়েছে, যেগুলো এখনই আমি জনসমক্ষে আনতে চাই না। কিন্তু বিয়ের মাস কয়েকের মধ্যেই আমাদের সমস্যা শুরু হয়ে গিয়েছিল। সেই ২০১০ সাল থেকেই। এতদিন পর্যন্ত নওয়াজের সঙ্গে সব সমস্যা নিজের মতো করে সামলে নিচ্ছিলাম। তবে সেই সমস্যাগুলো মাত্রাছাড়া হয়ে গিয়েছে বর্তমানে। তাই আর সামলানো সম্ভব নয়! লকডাউনের সময় অনেক ভাবার সময় পেয়েছি। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিলাম।”

[আরও পড়ুন: ‘আই লাভ ইউ স্বামী’, অশান্তিকে দূরে সরিয়ে প্রথম বিবাহবার্ষিকীতে রাজকে ভালবাসায় ভরালেন পরীমণি ]

“বিয়ে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা সম্পর্কে আত্মমর্যাদা বজায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর নওয়াজের আর আমার সম্পর্কের মধ্যে যেটা প্রায় শেষই হয়ে এসেছিল। আমাকে বারবার মনে করানো হত, যে ওর কাছে আমি কিছু না! সবসময়ে নিজেকে খুব একা মনে হত। উপরন্তু ওর ভাই শামাজেরও কিছু ইস্যু রয়েছে” পাশাপাশি এও জানিয়েছিলেন নওয়াজের স্ত্রী আলিয়া।

উল্লেখ্য, এর আগে উত্তরাখন্ডের শাহিবা নামে এক মহিলার সঙ্গে প্রথম বিয়ে হয় নওয়াজের। কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপরই অঞ্জনা আনন্দের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নওয়াজ। বিয়ের পর অঞ্জনা নাম পালটে হন আলিয়া সিদ্দিকি। তবে, এবার আর সেই নাম তিনি চান না রাখতে। তাই আলিয়া থেকে অঞ্জনা আনন্দ কিশোর পান্ডে নামে ফের নিজের নাম আইনিভাবে নথিভুক্ত করেছেন আলিয়া।

প্রসঙ্গত, এদিকে আবার লকডাউনে নওয়াজের উত্তরপ্রদেশ যাওয়া নিয়েও একাধিক জায়গা থেকে একটা গুঞ্জন শোনা গিয়েছে। সেই প্রসঙ্গে বলিউড অভিনেতা নিজেই জানিয়েছেন যে, ছোট বোনের মৃত্যুর পর থেকেই মা খুব ভেঙে পড়েছেন। তাঁর শরীরও সেরকম ঠিক নয়। তাই উত্তরপ্রদেশে যাওয়া। সেখানে নওয়াজের সঙ্গে তাঁর মা এবং বউদিও রয়েছেন। মুজফফরপুরের বুধানায় পুরনো বাড়িতে তাঁরা গিয়েছেন। মুম্বই থেকে উত্তরপ্রদেশে যাওয়ায়, আইনি নিয়ম মেনে গ্রামের বাড়িতেই তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘বলিউডের সুদিন ফেরাতে মোদির কথা শুনুন!’, ‘পাঠান’ নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসায় অক্ষয়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.