Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shiney Ahuja

ধর্ষণের দায়ে ৭ বছর জেল, মুখ ফেরায় বলিউডও! কাপড়ের ব্যবসা করে পেট চালাচ্ছেন শাইনি আহুজা

অভিশপ্ত অধ্যায় কাটিয়ে কেমন আছেন অভিনেতা এখন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৬:৪৭

options
link
ধর্ষণের দায়ে ৭ বছর জেল, মুখ ফেরায় বলিউডও! কাপড়ের ব্যবসা করে পেট চালাচ্ছেন শাইনি আহুজা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম-যশ, প্রতিপত্তি আজ আছে কাল নেই! সময়ের সঙ্গে ভাগ্যের ফেরে ধূসর হয়ে যাওয়া খ্যাতিমান তারকার সংখ্যা নেহাত ফিল্মি দুনিয়ায় কম নয়। খ্যাতির সঙ্গে যেসব তারকাদের সঙ্গী হয়েছে ‘কলঙ্ক’ও। উল্কা গতিতে যেমন উত্থান, তেমনই ধূমকেতুর মতো ‘অন্তর্ধান’! সেই তালিকায় শাইনি আহুজার নামও জ্বলজ্বল করছে। যাঁকে ‘গ্যাংস্টার’, ‘ভুলভুলাইয়া’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’ এবং ‘ওহ লমহে’র মতো একাধিক সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল।

অক্ষয় কুমার, বিদ্যা বালন, কঙ্গনা রানাউত, জন আব্রাহামের মতো তাবড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে দু’ দশক আগে আসমুদ্রহিমাচলের তরুণীদের মনে ঝড় তুলে দিয়েছিলেন শাইনি আহুজা। প্রথম সিনেমাতে অভিনয় করেই ফিল্মফেয়ার পুরস্কার পান। খুব কম সময়ে চল্লিশটি সিনেমায় অভিনয় করেই তাক লাগিয়ে দিয়েছিলেন শাইনি আহুজা। কিন্তু ২০০৯ সালের ভয়ানক ঘটনায় রাতারাতি তাঁর জীবন বদলে যায়। বাড়ির ১৯ বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছর জেলে কাটাতে হয় অভিনেতাকে। তার পর থেকেই ভাগ্যদেবতার রোষে অধঃপতন শুরু হয় শাইনি আহুজার।

Advertisement

Shiney-Ahuja

ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দায়ে বছর সাতেক জেলে কাটানোর পর বলিউডও তাঁর মুখের উপর দরজা বন্ধ করে দেয়! হাতছাড়া হয় বহু কাজ। কানাঘুষো শোনা যায়, একসময়কার ‘কাছের’ পরিচালক-প্রযোজকরাও ফিরিয়ে দেন শাইনিকে। একবুক স্বপ্ন নিয়ে মুম্বইতে পাড়ি দেওয়া যে ছেলেটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছাড়াই নিজের পায়ের তলার জমি শক্ত করেছিল, খালি হাতে ভগ্ন হৃদয়ে সেই ছেলেটিকেই অভিনয় কেরিয়ারকে ‘আলবিদা’ জানাতে হয়। কারণ ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় অভিনয়ের পর আর কোনও কাজ পাননি তিনি। যদিও শাইনির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে আজও বলিউডে কানাঘুষো নানা ত্বত্ত্ব ঘুরে বেড়ায়, কিন্তু কলঙ্ক কি আর এত সহজে মুছে যায়?

শোনা যায়, ২০১১ সালে ওই পরিচারিকা ধর্ষণের অভিযোগ তুলে নিয়েছিলেন, কিন্তু ততদিনে শাইনির যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। ফিল্মি দুনিয়াকে বিদায় জানানোর পর ভারত ছেড়ে বিদেশে থাকা শুরু করেন শাইনি। বর্তমানে ফিলিপিনসে কাপড়ের ব্যবসা করে পেট চালাচ্ছেন প্রাক্তন বলিউড অভিনেতা। লাইমলাইট থেকে বহু দূরে থাকলেও শাইনির মতো সুদর্শন অভিনেতাকে নিয়ে আজও চর্চা জারি সিনেদুনিয়ায়। চলতি বছরের জুলাই মাসেই পঞ্চাশে পা দিয়েছেন অভিনেতা। সময়ের সঙ্গে চেহারার গড়নও বদলেছে অভিনেতার। সম্প্রতি নেটভুবনে ভাইরাল হওয়া এক ছবিতেই দেখা গেল ওজন বেড়েছে তাঁর। তবে খানিক স্থূলকায় হলেও মুখে সেই চিরাচরিত হাসি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.