সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন শুভময় চট্টোপাধ্যায় (Subhomoy Chatterjee)।
জানা গিয়েছে, অভিনেতা খাদ্যনালীর ক্যানসারে ভুগছিলেন। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গলায় স্টেনও বসেছিল তাঁর। গত কয়েকদিন ধরেই আইসিইউতে ভরতি ছিলেন অভিনেতা। কিন্তু শেষমেশ আর রক্ষা করা গেল না। ক্যানসারের কাছে হার স্বীকার করলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়।

সিনেমা, সিরিয়াল, নাটক। সব জায়গাতেই নিজের দাপুটে অভিনয়ে মন জয় করেছিলেন শুভময়। শুধু তাই নয়, সম্প্রতি ‘চোলাই’ ছবির জন্য সংলাপ লেখায় ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। টলিপাড়ায় হাসিখুশি মানুষ হিসেবেই পরিচিত ছিলেন শুভময়। মিমিক্রি করতে ভালবাসতেন। অভিনয়ের পাশাপাশি দারুণ গান গাইতে পারতেন। শুটিং ফ্লোরে আড্ডা জমিয়ে দিতেন তিনি। এমন এক সহকর্মীকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত ইন্ডাস্ট্রি।
[আরও পড়ুন: বিয়ে না করেই বয়ফ্রেন্ডের সঙ্গে থাকব!’ লিভ ইন সম্পর্ক নিয়ে অকপট রাখি সাওয়ান্ত ]
এমনকী, ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া সেরা শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’-তে অভিনয় করেছিলেন শুভময় (Subhomoy Chatterjee)। অভিনেতার অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, কিঞ্জন নন্দা।
অভিনেতার প্রয়াণের পর ‘ষড়রিপু’ ছবির পরিচালক অয়ন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চলে গেল শুভদা। শুভময় চট্টোপাধ্যায়। বিভিন্ন জনের মিমিক্রি করতে ক্লান্তি ছিল না শুভদার। সুঅভিনেতা, সুগায়ক, দারুণ রসিক, প্রবল আড্ডাবাজ আর চমৎকার একজন লেখক। ‘চোলাই’ ছবির সংলাপ লিখেছিল শুভদা।” শুভময়ের অকাল প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়।
[আরও পড়ুন: পয়গম্বর বিতর্কে বিশেষ পোস্ট লাকি আলির, কমেন্টে পালটা ‘জয় শ্রী রাম’ খোঁচা, তারপর যা হল…]
সর্বশেষ খবর
-
প্রথমবার থাইল্যান্ড সফর? এই ভুলগুলি করলে কিন্তু পস্তাতে হতে পারে
-
লেকটাউনের মেসি মূর্তি বসবে ইকো পার্কেই, আপাতত কোথায় ‘বিশ্রামে’ ৭০ ফুটের এলএম টেন?
-
‘পাতাল থেকে খুঁজে আনব’, বাগনানে দলীয় কর্মী খুনে কড়া শুভেন্দু
-
‘অন্ধজনে দেহো আলো…’, দৃষ্টিহীন ছেলেকে রোনাল্ডোর গোল ‘দেখালেন’ বাবা
-
ধর্মতলাতেই ‘শহিদ দিবস’ করতে চায় কালীঘাট তৃণমূল, চিঠি গেল কলকাতা পুলিশে