Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Susmita Roy

‘মার খেয়েছি, সুস্মিতার ৫ বিয়ে’, বিস্ফোরক সব্যসাচী, প্রাক্তন স্বামীর ‘বিকৃত যৌনতা’ নিয়ে পালটা অভিনেত্রীর

'ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সঙ্গে। একটা ওয়েব সিরিজ করেছিল তাঁর টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইত', সোশাল মিডিয়ায় লিখলেন প্রাক্তন স্বামী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৩:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৩:৫৩

options
link
‘মার খেয়েছি, সুস্মিতার ৫ বিয়ে’, বিস্ফোরক সব্যসাচী, প্রাক্তন স্বামীর ‘বিকৃত যৌনতা’ নিয়ে পালটা অভিনেত্রীর zoom
প্রাক্তন স্বামী সব্যাসাচী চক্রবর্তীর সঙ্গে সুস্মিতা।

বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন কটাক্ষও করেছেন অনেকে। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী। পালটা সুস্মিতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুললেন প্রাক্তন স্বামী। ফেসবুক পোস্টে দাবি করলেন, ৫ টা বিয়ে সুস্মিতার। বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রতিবাদ করে অত্যাচারিত হয়েছেন সব্যসাচী!

বিষয়টা ঠিক কী? বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন স্বামীর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। সেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ অভিনেত্রীর। এরপর তিনি লাইভে আসেন। সেখানেই অতীত তুলে ধরেন। অভিযোগ করেন, এখনও চক্রবর্তী পরিবার অর্থাৎ সব্যসাচী ও সায়ক তাঁর গোপন কথা ফাঁস করার হুমকি দিচ্ছেন। তাই নিজেই সব জানাবেন বলে জানান। সেই লাইভেই নিজের একাধিক বিয়ে ও সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই প্রাক্তন স্বামী সব্যসাচীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন। সুস্মিতার দাবি, বিয়ের পরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সব্যসাচীর। এখানেই শেষ নয়। সুস্মিতার দাবি, তাঁর সামনেই একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন সব্যসাচী। স্ত্রীর কাছে তার আবদার থাকত, নতুন নতুন মেয়েকে নিয়ে আসতে হবে তাঁর বিছানায়। দাম্পত্যে উষ্ণতা বাড়াতে ‘থ্রিসামে’র প্রস্তাবও দেন। এছাড়া বিভিন্ন জিনিস ও টাকা পয়সা তো নিয়েইছেন। সুস্মিতার যুক্তি, তিনি ভালোবেসে সবটা মেনে নিয়েছেন। কিন্তু একটা পর্যায়ের পর বাধ্য হয়েছেন ডিভোর্সের সিদ্ধান্ত নিতে। কারণ, চক্রবর্তী পরিবার চায়নি সন্তান আসুক তাঁর কোলে।

Advertisement

 

এরপরই সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন সব্যসাচী। তিনি লেখেন, ‘প্রথমত, সুস্মিতার এটা ৫ নম্বর বিয়ে। আমার সঙ্গে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি। ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি। আমি মার খেয়েছি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হত। আমার চরিত্র নিয়ে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সঙ্গে। একটা ওয়েব সিরিজ করেছিল তাঁর টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইত।
বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিলো না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে। বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা।’ ওই পোস্টেই সব্যসাচী লিখেছেন, ‘শাবাশ সুস্মিতা। আপনি জিতে গিয়েছেন। আমরা হেরে গিয়েছি। আমি হার মানলাম।’

 

এরপরও ফেসবুকে একাধিক পোস্ট করেন সুস্মিতা। সব্যসাচীর সঙ্গে তার আর্থিক লেনদেন তুলে ধরেন। প্রাক্তন স্বামীর ভাই সায়কের সঙ্গে তাঁর কথোপকথনের রেকর্ডিং তুলে ধরেন। সেখানেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শুক্রবার সকালে আরও একটি পোস্ট করেছেন সব্যসাচী। সেখানে তিনি লেখেন, এই নিয়ে আর সোশাল মিডিয়ায় কোনও মন্তব্য করবেন না তিনি। চূড়ান্ত ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনা তাঁর উচিত হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.