গত ২৬ ফেব্রুয়ারি চারহাত রাজস্থানের উদয়পুরের মাটিতে চারহাত এক হয়েছে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন সেরেছেন তাঁরা। তবে শুধুই নিজেদের নিয়েই মেতে থাকেননি। সমাজের জন্য বিয়ের পরই নিয়েছেন বড় পদক্ষেপ। ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের বিয়ের ভোজ খাইয়েছেন বিরোশ। কিন্তু সেসব থেকে বাদ পড়ে গিয়েছেন তাঁদের এক একনিষ্ঠ ভক্ত। আর তাই পছন্দের তারকা জুটির কাছে সরাসরিই অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এই যিনি এই অভিযোগ বিরোশ’র কাছে করেছে সে প্রাপ্তবয়স্ক নয় বরং এক খুদে ভক্ত। সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে সে একথা জানায়। আর মুহূর্তের মধ্যে সেই ভিডিও পৌঁছেও যায় নেটপাড়ার সুবাদে বিজয়ের কাছে। নিজের একনিষ্ঠ ভক্তের সমস্ত কথার জবাবও দেন অভিনেতা।
বিরোশ’র বিয়ের সেলিব্রেশনের কথা তুলে ওই ভিডিওতে খুদে ভক্ত বলে, ‘আমি কি তোমাদের ভক্ত নই? আমার কী হবে?’ চোখ এড়ায় না সেই ভিডিও বিজয়ের। সোশাল মিডিয়াতে এর প্রত্যুত্তরে তেলুগু ভাষাতে বিজয় লেখেন, তাঁর বাড়িতে তার ওই একনিষ্ঠ ভক্তকে আমন্ত্রণ জানান। তার প্রিয় খাবার ও তার পছন্দের মিষ্টি কী তা জানার চেষ্টাও করেন অভিনেতা। সেইমতোই সমস্ত আয়োজন সারবেন বিজয়। এই সম্পূর্ণ কথোপকথনটি এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল। যা মন ছুঁয়ে গিয়েছে সকলের। বলে রাখা ভালো, তুমুল জনপ্রিয়তার পরও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন এমনটাই বুঝিয়েছেন নিজেদের অভিব্যাক্তিতে বিজয়-রশ্মিকা। গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে গিয়ে গ্রামের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা থেকে হায়দরাবাদে ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের জন্য ভোজের আয়োজন সবটাই করেছেন বিরোশ।
আরও পড়ুন:

এর প্রত্যুত্তরে তেলুগু ভাষাতে বিজয় লেখেন, তাঁর বাড়িতে তার ওই একনিষ্ঠ ভক্তকে আমন্ত্রণ জানান। তার প্রিয় খাবার ও তার পছন্দের মিষ্টি কী তা জানার চেষ্টাও করেন অভিনেতা।
খাঁটি দক্ষিণী নিয়ম মেনে বিয়ে সেরেছেন তারকা যুগল। তেলেগু ও কোডাভা নিয়মে বিয়ে সারেন তাঁরা। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার শীর্ষে তাঁদের দু’জনের সাজপোশাক। এক কথায় রাজবেশে বিয়ে সেরেছেন বিজয়। প্রথা মেনে সঙ্গে অসি নিয়ে বিয়ের মণ্ডপে এসেছিলেন অভিনেতা। তারকা জুটির বিয়ের মেনু থেকে ভেন্যু সবেতেই ছিল আদ্যোপান্ত দক্ষিণ ভারতীয় ছোঁয়া। তাঁদের বিয়ের মণ্ডপ সেজেছিল তামিলনাড়ু সংস্কৃতির ধাঁচে। কলকাতার মেয়ে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন রশ্মিকা-বিজয়। পুরনো রীতি মেনে পালকি চড়ে লাজে রাঙা বউ হয়ে বিয়ের মণ্ডপে আসেন রশ্মিকা। আতিশয্য নয়, বরং শিকড় আঁকড়েই বিয়ের সমগ্র নিয়ম পালন করেছেন বিজয় ও রশ্মিকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়িতেই রেস্তরাঁর মতো খাবার বানানোর আবদার? সহজ টিপস মেনে চললেই কেল্লাফতে
-
‘মমতার এপাং-ওপাং-ঝপাং নয়, গ্রন্থাগারে থাকবে রাষ্ট্রবাদী চেতনার বই’, পরিকল্পনা মন্ত্রী গৌরীশংকরের
-
‘মানব ঢাল তৈরি করুন’, ভারতের ‘পুশ ইনে’র প্রতিবাদে সীমান্তবর্তী জেলায় মহামিছিলের ডাক জামাতের
-
এভারেস্টে ভয়ঙ্কর ভিড়, ‘ট্রাফিক জ্যামে’ বিরক্ত শেরপারা, ৭ হাজার মিটার উঁচুতেও বইছে জলের স্রোত
-
রাজ্যজুড়ে প্রথমবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, জেলাস্তরে একগুচ্ছ কর্মসূচির নির্দেশ