Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Daisy Shah

‘আমরা দু-একবার দেখা করেছি’, পলাশের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন বলি অভিনেত্রী

বলিউড পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন পলাশ। আর সেই ছবিতেই অভিনয় করবেন ডেইসি। আর এই সূত্রেই বলিপাড়ায় রটেছে দু'জনের প্রেমের গুঞ্জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:০৬

options
link
‘আমরা দু-একবার দেখা করেছি’, পলাশের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন বলি অভিনেত্রী zoom
পলাশের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন বলি অভিনেত্রী
Advertisement

স্মৃতি মন্দানার সঙ্গে বিয়ে ভেঙেছে মাত্র মাসদুয়েক আগেই। বিয়ে ভাঙার পর আর্থিক প্রতারণার দায়ে আইনি বিপাকে জর্জরিত সঙ্গীতশিল্পী। তবে এসব নিয়ে কাটাছেঁড়ার মাঝে পলাশ মুছলের (Palash Muchhal) সঙ্গে নাম জুড়েছে বলি অভিনেত্রী ডেইসি শাহর (Daisy Shah)। কারণ, বলিউড পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন পলাশ। আর সেই ছবিতেই অভিনয় করবেন ডেইসি। আর এই সূত্রেই বলিপাড়ায় রটেছে দু’জনের প্রেমের গুঞ্জন। তারই মাঝে পলাশের সঙ্গে আলাপ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ডেইসি।

ডেইসি বলেন, “পলকের মাধ্যমে পলাশের সঙ্গে আলাপ। দু-একবার দেখা হয়েছে আমাদের। ওঁ খুব ভালো মানুষ। ওঁর পরিবারের লোকজনেরাও অত্যন্ত ভালো। সকলেই ঈশ্বর বিশ্বাসী। তাই স্বাভাবিকভাবেই খুব ইতিবাচক মনোভাবাপন্ন।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইসি বলেন, “আমার প্রথম বলিউড ছবিতে পলক মুছল গান গেয়েছিলেন। সেই সূত্রে পলকের সঙ্গে আলাপ। পলকের মাধ্যমে পলাশের সঙ্গে পরিচিতি।” অভিনেত্রী আরও বলেন, “পলাশ খুব ভালো মানুষ। আমি মাঝেমধ্যেই পলকের বাড়ি যাই। কখনও জন্মদিন আহার কখনও গণেশ পুজোর সময় গিয়েছিলাম। একসঙ্গে নানা পার্টিতেও যাই। সেই সময় আমার সঙ্গে পলাশের দেখা হয়। এক-দু’বার দেখা করেছি আমরা।” পলাশের গোটা পরিবারকে দরাজ সার্টিফিকেট দিয়ে ডেইসি বলেন, “আমি ওঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। সুন্দর পরিবার। তাঁরা অত্যন্ত নমনীয়। ঈশ্বরে বিশ্বাস করেন সকলে। এটা তাঁদের সবচেয়ে ভালো দিক। ভগবানে বিশ্বাসীরা সবসময় ইতিবাচক মনোভাবাপন্ন হন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
palash
পলাশ মুছলের সঙ্গে অভিনেত্রী ডেইসি

এদিকে, পলাশ মুছলের পরিচালিত নতুন সিনেমার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তরণের পোস্টেই জানা গিয়েছে, থ্রিলার ঘরানার সিনেমা পরিচালনা করতে চলেছেন সুরকার। পলাশ মুছল পরিচালিত সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শ্রেয়স তলপড়ে এবং ডেইসি শাহ। সূত্রের খবর, মুম্বইয়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে চিত্রনাট্য। খুব শিগগিরিই মায়ানগরীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। পলাশের ছবিতে এক আমজনতার রোজনামচা তুলে ধরবেন শ্রেয়স। যদিও ডেইসির চরিত্র কেমন হবে? সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.