সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পোশাকের জন্য কটাক্ষের শিকার দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এবার বিমানবন্দরে টকটকে লাল পোশাক পরে উপহাসের পাত্রী হলেন অভিনেত্রী। পোশাকটি কি স্বামী রণবীর সিং (Ranveer Singh) তৈরি করে দিয়েছেন? তোলা হল এমন প্রশ্ন।

শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন দীপিকা। সেই ছবির শুটিং করার জন্যই স্পেনে যাচ্ছিলেন অভিনেত্রী। বিমানবন্দরে এসেছিলেন টকটকে লাল রঙের পোশাকে সেজে। সোয়েটার, প্যান্ট থেকে মাথার টুপি – সবই লাল রঙের পরেছিলেন অভিনেত্রী। তার সঙ্গে জুতো পরেন গোলাপি রঙের। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এতেই কটাক্ষ এবং বিদ্রুপের বন্যা বয়ে যায়।

[আরও পড়ুন: Rudra Review: ওটিটিতে পা দিয়েই মন জয় অজয় দেবগনের, কতটা জমল ‘রুদ্র’ সিরিজ?]
দীপিকার এই লাল পোশাকের জন্য তাঁর স্বামী রণবীর সিংয়ের ফ্যাশন সেন্সকেই দায়ী করেছেন নেটিজেনদের একাংশ। কেউ তাঁকে রণবীরের যোগ্য স্ত্রী আখ্যা দিয়েছেন। কেউ আবার জানতে চেয়েছেন তিনি রণবীরের থেকে স্টাইল শিখছেন কিনা। একজন আবার দীপিকার পোশাকের সঙ্গে জোমাটো ডেলিভারি বয়দের পোশাকের তুলনা করেছেন।
উল্লেখ্য, এর আগে ‘গেহরাইয়াঁ’ ছবির (Gehraiyaan Film) প্রচারে কমলা পোশাক পরায় কটাক্ষের শিকার হন দীপিকা। কেউ দীপিকার এই পোশাককে জঘন্য বলে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন ভয়ংকর। কীভাবে এমন পোশাক দীপিকা পরতে পারেন? তিনি কি উরফি যাদবের অদ্ভুত পোশাক পরার স্টাইলকে নকল করছেন? এমন প্রশ্ন তোলা হয়।

দীপিকার পাশাপাশি তাঁর সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডের ফ্যাশন সেন্স নিয়েও প্রশ্ন তোলা হয়। একটি বিকিনি টপ পরে ছবির প্রচারে এসেছিলেন অনন্যা। ঠান্ডার মধ্যে এই পোশাক সামলে উঠতে পারছিলেন না তিনি। শেষে সিনেমার নায়ক সিদ্ধান্ত চতুর্বেদী নিজের গায়ের কোট খুলে তাঁকে পরিয়ে দেন। সে ভিডিও-ও ভাইরাল হয়।
View this post on Instagram
[আরও পড়ুন: সিরিয়ালে নারীর অবক্ষয়! লীনা গঙ্গোপাধ্যায়কে ‘গুলি’ করার নিদান বিপ্লব চট্টোপাধ্যায়ের]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’