সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ কয়েকমাস ধরে #MeToo বিতর্কে উত্তাল হয়েছে দেশ৷ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে যে বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ ধীরে ধীরে সেই একই অভিযোগে বিভিন্ন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও সংগীত শিল্পীদের বিরুদ্ধে মুখ খোলেন অনেকে৷ এবার এই #MeToo অভিযোগে সরব হলেন দক্ষিণী অভিনেত্রী সাক্ষী চৌধুরী৷ জানালেন, এক কোটি টাকা দিয়ে তার সঙ্গে একরাত কাটাতে চাইছেন অনেকে৷ আসছে আরও নোংরা নোংরা অফার৷
[একই ছবিতে শাহরুখ-সলমন, উদ্যোগ নিলেন বনশালি ]
সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রী সাক্ষী চৌধুরী দক্ষিণী ছবি ‘ম্যাগনেট’৷ বেশ ভালই ব্যবসা করছে সেই ছবি৷ প্রথম দিন থেকেই ছবি দেখতে হলে ভিড় জমছে দর্শকদের৷ ছবিতে সাক্ষীর কাজেরও প্রশংসা করছেন তাঁর অনুগামীরা৷ অভিনেত্রী জানিয়েছেন, এই ছবির মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর কাছে একের পর এক কুপ্রস্তাব আসতে শুরু করেছে৷ সোশ্যাল মিডিয়াতেও অনেকে তাকে কুপ্রস্তাব দিচ্ছে৷ টুইটারে সাক্ষী লেখেন, ‘‘আমার ছবি ও ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই লোক পাগলের মতো ব্যবহার করছে৷ অনেকে এক রাতের জন্য আমায় এক কোটি টাকা দিতে চাইছে৷ কিন্তু তারা আসলে বোকা। তারা জানে না, আমাকে কেনা যায় না৷ শুধু দেখেই কাজ চালাতে হবে ওদের।’’
[পর্দায় আসছে জর্জ ফার্নান্ডেজের বায়োপিক, পরিচালক কে?]
অভিনেত্রী সাক্ষী জানিয়েছেন, যারাই তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন, তাদেরই তিনি ‘ম্যাগনেট’ দেখার পরামর্শ দিচ্ছেন৷ সদ্য মুক্তি পাওয়া ‘ম্যাগনেট’ ছাড়াও তেলুগু ছবি ‘সেলফি রাজা’ এবং ‘পোটুগাডু’-তে অভিনয় করেছেন সাক্ষী।
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়