বারাকপুর থেকে এবার সরাসরি ছুটতে পারে দূরপাল্লার বাস পুরী, বারাণসী, মথুরা, বৃন্দাবন-সহ উত্তরপ্রদেশের তীর্থস্থান থেকে উত্তরবঙ্গ, একাধিক রুটে পরিষেবা চালুর উদ্যোগ পরিবহণ দপ্তরের। উত্তরপ্রদেশের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, পুরীর সঙ্গেও চুক্তি প্রায় চূড়ান্ত। রবিবার বারাকপুরের অফিসে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করা প্রবীণ নাগরিকদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পরই এই পরিকল্পনার কথা জানান তিনি।
অর্জুন বলেন, ‘‘বারাকপুর থেকে পুরী-বেনারস সবটাই চালু করা যাবে। উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। পুরীর সঙ্গে প্রায় হয়ে আছে, যেকোনও দিন সিগনেচার হয়ে যাবে।’’ নতুন রুটের বাস রাখার জন্য বারাকপুরে পরিকাঠামোও রয়েছে বলে জানান তিনি। পুরনো আদালতের কাছে, তালপুকুর ও নীলগঞ্জে পরিবহণ দফতরের জমির কথা উল্লেখ করেন মন্ত্রী। শুধু দূরপাল্লা নয়, চিকিৎসার ক্ষেত্রেও বারাকপুর ও নৈহাটি থেকে এইমস এবং ইস্টার্ন বাইপাসের হাসপাতালগুলিতে সরাসরি বাস চালুর উদ্যোগ হচ্ছে। রোগী ও পরিজনদের বারবার বাস বদলের ভোগান্তি কমাতেই এই পরিকল্পনা।
আরও পড়ুন:
মন্ত্রীর কথায়, ‘‘তিনবার গাড়ি চেঞ্জ করতে না হয়, সেই ব্যবস্থাই করার চেষ্টা হচ্ছে।’’ পাশাপাশি ৮৫ নম্বর রুটও পুরোপুরি চালুর উদ্যোগ হয়েছে। বেসরকারি বাসের পাশাপাশি ১০টির বেশি সরকারি বাস দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান অর্জুন। এদিন প্রবীণ নাগরিকদের সরকারি বাসে ৫০ শতাংশ ভাড়ায় ছাড় দেওয়ার আবেদনও জানায় প্রতিনিধি দল। তবে এই সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের বিষয়। অর্জুনের কথায়, ‘‘কনসেশন করা ক্যাবিনেট ডিসিশন আছে। সেটা আমার একার ডিসিশন হতে পারে না।’’ বিষয়টি মন্ত্রিসভায় তোলার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন