সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। নাকে ব্য়ান্ডেজ। হাতে স্যালাইন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এমন এক ছবি দিয়েছেন। যা দেখে অনুরাগীরা দুশ্চিন্তায়। কী হয়েছে কাঞ্চনার?
জানা গিয়েছে, বেশ কয়েক দিন আগে নাকে চোট পেয়েছিলেন কাঞ্চনা। সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। যার ফলে হেমাটোমা হয়ে যায়। সেই কারণেই অস্ত্রোপচার করতে হয়। অপারেশনের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কাঞ্চনা লিখলেন, ‘অপারেশন ডান’।
[আরও পড়ুন: ‘রাজি থাকলে বিয়ে করতে পারি’, নাম না করে উর্বশীকে বিয়ের প্রস্তাব নাসিম শাহর!]
অভিনেত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরতে চান। এখন অনেকটাই শরীর ঠিক রয়েছে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন কাঞ্চনা। টেলিভিশনের পর্দায় জগদ্ধাত্রী সিরিয়ালে নায়িকার সৎমায়ের চরিত্রে দর্শক তাঁকে বেশ পছন্দ করেছে। এছাড়াও, টলিপাড়ায় বেশ পরিচিত মুখ কাঞ্চনা। যোগ দিয়েছিলেন রাজনীতিতেও।
[আরও পড়ুন:শুটিং হয়েছিল ‘রাম সেতু’র, ভেঙে দেওয়া হল মুম্বইয়ের ‘অবৈধ’ স্টুডিও, উচ্ছ্বসিত বিজেপি]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের