Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Mahiya Mahi

সাইবার নিরাপত্তা ভাঙার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি!

পলাতক অভিনেত্রীর স্বামী রাকিব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১২:২৫

options
link
সাইবার নিরাপত্তা ভাঙার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। খবর অনুযায়ী,সাইবার নিরাপত্তা আইনে অভিনেত্রী ও তাঁর স্বামী রাকিব সরকারে বিরুদ্ধে মামলা দায়ের করেছিল গাজীপুর পুলিশ। সেই মামলায় মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পলাতক মাহিয়ার স্বামী রকিব।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি মাহিয়ার স্বামী ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকালে মাহির ফেসবুক পেজ থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahiya Mahi (@mahiya_mahi_official)

[আরও পড়ুন: ‘বাড়িতে ঢুকলেই গুলি করা হবে’, দরজার বাইরে ফলক ঝুলিয়ে হুমকি কঙ্গনার! ]

এছাড়া ওই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’রও অভিযোগ করেন রকিব। এদিকে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই মামলার ভিত্তিতেই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahiya Mahi (@mahiya_mahi_official)

রাকিব সরকার ও মাহিয়া মাহি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। শনিবারই তাঁরা বাংলাদেশে ফেরেন। তারপরই গ্রেপ্তার হন মাহি।

[আরও পড়ুন: রানির ছবি দেখে অসন্তুষ্ট নরওয়ের রাষ্ট্রদূতের টুইট, জবাব দিলেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.