Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Nora Fatehi

নোরা ফতেহিকে BMW উপহার দিয়েছিল সুকেশ! জ্যাকলিনের পর অস্বস্তিতে ‘গরমি গার্ল’ও

গাড়ি পাওয়ার কথা স্বীকার করেও নোরার দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২১, ২২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২১, ২২:১১

options
link
নোরা ফতেহিকে BMW উপহার দিয়েছিল সুকেশ! জ্যাকলিনের পর অস্বস্তিতে ‘গরমি গার্ল’ও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউডের সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরাল হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গে স্রেফ পরিচয়ের জন্যই মোটা অঙ্কের টাকা খরচ করেছিল ধৃত ব্যবসায়ী। একইভাবে টাকা দিয়ে সুকেশ বলিউডের আরও ১২ জন অভিনেত্রীর সঙ্গে সখ্যস্থাপন করতে চেয়েছিল বলেও গুঞ্জন রয়েছে। এই অভিনেত্রীর একজন কি নোরা ফতেহি (Nora Fatehi)? উঠছে প্রশ্ন।

এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকলিনের মতোই ডাক পাঠানো হয়েছিল নোরাকে। ইতিমধ্যেই জানা গিয়েছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরের গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে ‘গরমি গার্ল’কে। তাহলে কি চন্দ্রশেখর ঘনিষ্ঠ ছিল নোরার? অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, এই মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। এবং তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেনও না চন্দ্রশেখরকে। উল্লেখ্য, উপহার পাওয়ার বিষয়টি এখন স্বীকার করলেও প্রথমে কিন্তু জ্যাকলিনের মতোই তথ্যটি চেপে গিয়েছিলেন নোরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Nora

[আরও পড়ুন: ছোট্ট দুই সন্তানকে মিস করছেন করিনা, করোনায় ঘরবন্দি থেকে আক্ষেপ সইফ ঘরণির]

জানা গিয়েছে, একটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য অভিনেত্রীকে বিএমডবলিউ গাড়ি উপহার দিয়েছিল চন্দ্রশেখর। তাঁর হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিল চন্দ্রশেখরের স্ত্রী স্ত্রী লীনা মারিয়া পাল। চন্দ্রশেখরের বিরুদ্ধে যে ২০০ কোটি টাকার তছরুপের মামলা রুজু হয়েছে সেখানে অন্যতম অভিযুক্ত তার স্ত্রীও।

নোরা জানিয়েছেন, ইভেন্টের আগে লীনা ও আরও কয়েকজন সকলের সামনে ঘোষণা করেন উপহারের কথা। সেই সময় ঘটনাস্থলে ছিলেন নোরার অন ফ্লোর ম্য়ানেজার, মেকআপ আর্টিস্ট ও স্পট বয়রা। নোরা জানিয়েছেন, তিনি এমন উপহার পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর এমনও মনে হয়েছিল, হয়তো গাড়িটি তাঁকে লোকদেখানো উপহার দেওয়া হচ্ছে। সত্যি সত্যি উপহার দেওয়া হবে না। আমি সকলের কাছে জানতে চেয়েছিলাম, এটা স্বাভাবিক ব্যাপার কিনা। সবাই তাঁকে আশ্বস্ত করেন এটা হয়েই থাকে।

[আরও পড়ুন: OMG! মিয়া খালিফার স্তনযুগল নকল! ভিডিওয় গোপন তথ্য ফাঁস]

গাড়িটি ছাড়া আর কোনও উপহার তিনি নিয়েছিলেন কিনা এপ্রসঙ্গে নোরার দাবি, ওই ঘটনার আগে কিংবা পরে তিনি কোনও উপহার নেননি। ইডির আধিকারিকরা জানতে চেয়েছিলেন, গুচির কোনও ব্যাগ তিনি চন্দ্রশেখরের থেকে উপহার পেয়েছিলেন কিনা। যার উত্তরে ‘দিলবর’ অভিনেত্রীর পরিষ্কার জবাব, ”না! একেবারেই না!”

Nora

তবে ওই সময় প্যালাডিয়াম মল থেকে যে তিনি তাঁর আত্মীয়-বন্ধুদের জন্য উপহার কিনেছিলেন তা মেনে নিয়েছেন নোরা। তবে তাঁর সাফ কথা, সেগুলির কোনওটারই চন্দ্রশেখর মেটাননি। এদিকে এমন গুঞ্জনও রয়েছে, একটি চ্যাটের অংশ নাকি মিলেছে যেখানে দেখা গিয়েছে, গাড়িটি দেওয়ার আগে সেটি তাঁর পছন্দ কিনা তাও নাকি জানতে চেয়েছিল ঠগবাজ চন্দ্রশেখর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.