সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) পরিস্থিতিতেও অষ্টমীর সকাল জমিয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। স্বামী নিখিল ও মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন সুরুচি সংঘের (Suruchi Sangha) দুর্গাপুজোয় (Durgu Puja 2020)। সেখানে অঞ্জলি তো দিলেনই, পাশাপাশি স্বামী নিখিল ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ঢাকের তালে তাল মিলিয়ে নাচলেনও। আবার নাচ শেষে নিজের হাতেই তুলে নিলেন ঢাকের কাঠি। ছন্দ মিলিয়ে বাজাতে শুরু করলেন ঢাক। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই ভিডিও।
#WATCH Kolkata: Trinamool Congress (TMC) MP Nusrat Jahan dances as well as plays the ‘dhak’ at Suruchi Sangha on Durga Ashtami today. https://t.co/NjDsqmc0KF pic.twitter.com/7UqYWQ2EL9
— ANI (@ANI) October 24, 2020
মুসলিম হয়েও সিঁথিতে কেন সিঁদুর? এর আগে কট্টরপন্থীদের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদকে (TMC MP)। সমালোচনার জবাব নুসরত জানিয়ে দিয়েছিলেন, তিনি মানবিকতায় বিশ্বাসী। সেই মানবিকতার ছন্দেই শামিল হলেন বাঙালির সেরা উৎসবে। একটি মন্ডপে গিয়েছিলেন সৃজিত-মিথিলাও। একসঙ্গে ছবি তোলেন চারজন।
Shubho Mahashtami! @rafiath_rashid @nusratchirps @NikhilJainOffcl pic.twitter.com/7fnr63OQTg
— Srijit Mukherji (@srijitspeaketh) October 24, 2020
[আরও পড়ুন: বলিউডে পাড়ি দিচ্ছে ঋতাভরী-সোহমের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’]
নুসরতের পাশাপাশি টলিউডের অন্যান্য তারকারাও সেজে উঠেছেন অষ্টমীর সাজে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত।
নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে।।
মহাষ্টমীর সন্ধ্যায় মনের সব দুঃখ-কষ্ট ভুলে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক আনন্দময়।#SubhoAshtami pic.twitter.com/wQtiH7mf07
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) October 24, 2020
কালো শাড়িতে মোহময়ী রূপে সেজে ইনস্টাগ্রামে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
View this post on Instagram
মা শুভশ্রীর কোলে ছোট্ট যুভান। মিষ্টি এই ছবি শেয়ার করেই সকলকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
[আরও পড়ুন: কপিলদেবের আরোগ্য কামনায় শাহরুখ-রণবীর, কেমন আছেন কিংবদন্তি ক্রিকেটার?]
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও