গৌতম ব্রহ্ম: হঠাৎই নবান্নে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর সে খবর ছড়িয়ে পড়তেই জল্পনা। তাহলে কী এবার রাজনীতিতে পা রাখছেন দিদি নাম্বার ওয়ান? লোকসভা ভোটের আগে রচনার নবান্নে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন রচনা। তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উড়িয়ে রচনা জানিয়েছেন, ‘দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।’
[আরও পড়ুন: পাপারাজ্জি দেখেই মেজাজ হারালেন শাহরুখ, হলটা কী ‘বাদশা’র?]
তবে রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রথম নয়। এর আগেও একুশের নির্বাচনের সময় শোনা গিয়েছিল, রচনা নাকি তৃণমূলে যোগদান করছেন। সেবারও এই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন দিদি নম্বর ওয়ান।
বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রচনা। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তাঁর ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়।
[আরও পড়ুন: রামনাম করে ট্রোলড গায়িকা চিত্রা, ‘কেরালাকে তালিবান রাজ্য হতে দেব না’, হুঙ্কার BJP নেতার]
সর্বশেষ খবর
-
ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত