Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Sreelekha Mitra

মুম্বইয়ে লক্ষ্মীপুজো শ্রীলেখা মিত্রর, ‘ইচ্ছে থাকলে উপায় হবেই’, মত অভিনেত্রীর

মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই মুম্বইয়ে শ্রীলেখা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ২০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ২০:১৪

options
link
মুম্বইয়ে লক্ষ্মীপুজো শ্রীলেখা মিত্রর, ‘ইচ্ছে থাকলে উপায় হবেই’, মত অভিনেত্রীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে নেই। সুদূর মুম্বইয়ে গিয়েছেন। তা বলে কি বচ্ছরকার দিনে লক্ষ্মীপুজো (Laxmi Puja 2023) হবে না! ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই আরব সাগরের তীরেই মা লক্ষ্মীর আরাধনায় মাতলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

Sreelekha-Mitra-Laxmi-2

Advertisement

দশমীর সিঁদুর খেলার পরই শুক্রবার মুম্বই পাড়ি দেন শ্রীলেখা। উদ্দেশ্য মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া। সেখানে নির্বাচিত হয়েছে ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন ক্যালকাটা’। যার নাম বদলে রাখা হয়েছে ‘মায়ানগর’। আদিত্য বিক্রম সেনগুপ্তর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা। সেই সুবাদেই অভিনেত্রীর এই মুম্বই সফর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ধনুক হাতে রণংদেহি মেজাজ! ‘বগলা মামা যুগ যুগ জিও’র গানে দেখুন খরাজ-ঋদ্ধিদের কীর্তি ]

লক্ষ্মীপুজোর দিন প্রবাসে থাকলে বাঙালির মনখারাপ হওয়া স্বাভাবিক। তবে শ্রীলেখা মিত্র মনখারাপ করে বসে থাকার পাত্রী নন। বাড়ির ঠাকুরের পুজো দায়িত্ব নিয়ে তাঁর বাড়ির নানা কাজকর্ম করে দেওয়া ‘মাসি’ সেরে ফেলেছেন। আর অভিনেত্রী নিজে মুম্বইয়ে লক্ষ্মীর ঘট পেতেছেন। রাজেশ্বরী আরাধনা মুখোপাধ্যায়ের দেওয়ার শাড়ি পরে সেরেছেন লক্ষ্মীপুজো। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ইচ্ছে থাকলে উপায় হবেই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। একজন লিখেছেন, “শুভ কোজাগরী লক্ষ্মীপুজো… তুমি নিজেই রূপে-গুণে মা লক্ষ্মীর জীবন্ত প্রতিমূর্তি, ঈশ্বর তোমার মঙ্গল করুন, কাজের জগতে লক্ষ্মী লাভ হোক।” কয়েকজন আবার মজা করে নাড়ুর খোঁজও করেছেন।

[আরও পড়ুন: ‘জেলে যেতে না যেতেই নগ্ন করা হয়েছিল’, বিস্ফোরক শিল্পার স্বামী রাজ কুন্দ্রা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.