সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল, যে ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা কিনেছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট। সম্প্রতি সেই ফ্ল্য়াটেই পা দিয়েছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সে খবর জানাতেই, আদাকে নেটিজেনদের প্রশ্ন, ‘সুশান্তের ভূত দেখলেন’?
এক সংবাদমাধ্যমকে আদা শর্মা জানিয়েছেন, ”চারমাস আগেই এই বাড়িতে পা রেখেছি। তবে নানা প্রোজেক্টে ব্যস্ত থাকার জন্য, এই নিয়ে কাউকে কিছু জানাতে পারিনি। তবে সুশান্তের বাড়ির মধ্যে অদ্ভুত একটা পজিটিভ ভাইব রয়েছে। যা আমাকে শক্তি দিচ্ছে। কখনও অন্যকিছু মনে হয়নি। সত্য়িই সুশান্ত আমি মিস করি। ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না।”
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর থেকে ফাঁকাই পড়ে ছিল ফ্ল্যাটটি। বিনোদনজগতের কাউকে আর ভাড়া দিতে নারাজ মালিক। এদিকে আত্মীয়, পড়শিদের তরফেও সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট নিয়ে নানা আপত্তি উঠেছিল। তবে সে সবের যে অবসান হয়েছে, তা বোঝাই যাচ্ছে।
২০১৯ সালে বান্দ্রার সমুদ্রের ধারের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। এর বিনিময়ে মাসিক ৪.৫ লক্ষ টাকা ভাড়া দিতেন তিনি। এই ফ্ল্যাটেই সুশান্তের সঙ্গে থাকতেন রিয়া চক্রবর্তী।
View this post on Instagram
[আরও পড়ুন: ফিনফিনে রাতপোশাকে খুশি কাপুর, ছবি দেখে হাবুডুবু বয়ফ্রেন্ড বেদাঙ্গ! প্রকাশ্যে যা করলেন নায়ক]
প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য ছিল। তাঁর মৃত্যু যে স্বাভাবিক নয়, সে সময় এই নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠেছিল। তবে এবার সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মর্গের এক কর্মী।
মর্গের কর্মীর নাম রূপকুমার শাহ। সংবামাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ওই দিন পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। আমরা শুনেছিলাম, তার মধ্যে একটি নামজাদা কারও। আমরা ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, সেটি সুশান্তের দেহ। ওঁর সারা গায়ে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল। আর গলা-ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ড হওয়ার কথা। কিন্তু উচ্চপদস্থরা বলেন, শুধু স্টিল ছবিই তোলা হবে। আমরা সেভাবেই কাজটি করি।’
রূপকুমার আরও বলেন, ‘আমি যখন প্রথম সুশান্তের মৃতদেহ দেখি, আমার মনে হয়, এটি মোটেই আত্মহত্যা নয়, ওঁকে খুন করা হয়েছে। আমি সে কথা, আমার উচ্চপদস্থকে জানাইও। তার পরে আর ঊর্ধ্বতন আমায় বলেন, দ্রুত ছবি তুলে কাজ সেরে মৃতদেহ পুলিশকে দিয়ে দিতে। আর তাই শুধুমাত্র রাতেই আমরা ময়নাতদন্ত করতে পেরেছিলাম।’
[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের