মন্দিরের তহবিল থেকে ৪৪ লাখ টাকার তছরূপ। এই ব্যাপারে পূর্ব কলকাতার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে মন্দিরের কমিটি। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, বেলেঘাটার সুভাষ সরোবর লাগোয়া একটি মন্দিরের কমিটির কয়েকজন সদস্য এই অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী, মন্দিরের দানপত্রে প্রত্যেক মাসে প্রায় ১২ হাজার টাকা জমা পড়ে। অথচ গত ১৬ বছর ধরে এর কোনও হিসাব কমিটিকে দেওয়া হয়নি। সেই হিসাব অনুযায়ী, গত ১৬ বছর প্রায় ২৩ লাখ টাকা দানপত্রে জমা পড়া উচিত বলে দাবি। ওই মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ বছর আগে ২১ লাখ টাকা জমা ছিল।
আরও পড়ুন:
কিন্তু তারপর থেকে কোনও টাকা জমা পড়েনি। যিনি এই দানপত্রের দায়িত্বে ছিলেন, মন্দিরের ভক্তদের প্রশ্নে তিনি এই ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি বলে পুলিশকে জানানো হয়। পুলিশের কাছে আসা অভিযোগ অনুযায়ী, মন্দিরের দানপত্রের তহবিল থেকে ৪৪ লাখ টাকারও বেশি তছরূপ হয়েছে। এই ব্যাপারে মামলা শুরু হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে তলব করে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির
-
চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক
-
বেহালা বিমানবন্দর ফের চালু করতে উদ্যোগী রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
-
গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি করানো হল মুম্বইয়ের হাসপাতালে
-
একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর