Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Shah Rukh Khan

সিনেমা হিট করাতে মন্দিরে ভরসা! বৈষ্ণোদেবীর পর শিরিডি সাঁইবাবার দুয়ারে শাহরুখ

'ডাঙ্কি' রিলিজের আগে মন্দিরে মন্দিরে ঘুরছেন কিং খান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ১৮:০১

options
link
সিনেমা হিট করাতে মন্দিরে ভরসা! বৈষ্ণোদেবীর পর শিরিডি সাঁইবাবার দুয়ারে শাহরুখ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার ৭ দিন। প্রেক্ষাগৃহে আসছে ‘ডাঙ্কি’। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার এই ছবির খেলা দেখানোর পালা! তেইশে এমনিতেই শাহরুখ খানের (Shah Rukh Khan) বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দুটো ব্লকবাস্টার সিনেমা। বছরের শেষে এবার ‘ডাঙ্কি’ হিট করলেই ষোলো কলা পূর্ণ! তাই এই ছবির মার্কশিটে ব্লকবাস্টার নম্বর তুলতে কোনওরকম কসরত করতে ছাড়ছেন না বাদশা। ‘ডাঙ্কি’ রিলিজের (Dunki Release) আগে মন্দিরে মন্দিরে ঘুরছেন কিং খান।

বৈষ্ণোদেবীর পর এবার শিরিডি সাঁইবাবার দুয়ারে শাহরুখ খান। বৃহস্পতিবার মেয়ে সুহানা খান (Suhana Khan) এবং ম্যানেজার পূজা দাদলানিকে নিয়েই পুজো দিতে গেলেন বলিউড সুপারস্টার। অভিনেতাকে দেখেই প্রায় ছেঁকে ধরলেন মন্দির চত্বরে থাকা দর্শনার্থীরা। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই মন্দিরে প্রবেশ করতে দেখা গেল শাহরুখকে। কিং খানের শিরিডি সাঁইবাবার দর্শনের ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল।

Advertisement

ওই ভিডিওতে শাহরুখের আগে শিরিডি মন্দিরের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে দেখা গেল তাঁর মেয়ে সুহানা খানকেও। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আর্চিস’ সিরিজ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছে সুহানার। শাহরুখকন্যার অভিনয় সেখানে যেমন সিনেসমালোচকদের নজর কেড়েছে, তেমনই ট্রোলের সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। সেসব পাত্তা না দিয়েই বাবার সঙ্গে শিরিডির সাঁই দর্শনে হাজির হয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর তেজে ম্লান ‘ডাঙ্কি’র অগ্রিম বুকিং? অন্য ছক কষছেন শাহরুখ!]

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে ‘পাঠান’ ছবি রিলিজের আগেও বৈষ্ণদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। যথাক্রমে ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ মুক্তির আগেও তার অন্যথা হল না। এবার দেখার রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার জুটি বেঁধে বক্স অফিসে কতটা কামাল করতে পারেন শাহরুখ খান?

[আরও পড়ুন: ‘আর কত রাত…! মালাইকাকে আদৌ বিয়ে করবে?’, করণের প্রশ্নে বোমা ফাটালেন অর্জুন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.