Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Aindrila Sharma

অভিনয়ে আসছেন ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য!

২০২২ সালে বোন ঐন্দ্রিলাকে হারিয়েছেন ঐশ্বর্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ২০:৪২

options
link
অভিনয়ে আসছেন ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে দেড়বছর। বোন ঐন্দ্রিলা শর্মাকে হারিয়েছেন দিদি ঐশ্বর্য। বোনের স্মৃতি আঁকড়েই দিন কাটাচ্ছেন তিনি। আর সেই স্মৃতিগুলোকেই জড়ো করে নতুন ভূমিকায় প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য। আর সে খবর নিজেই দিলেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ঐশ্বর্য। সেই ছবির ক্যাপশনে ঐশ্বর্য লিখেছেন, ”খুব শীঘ্রই নতুন একটা কিছু আসছে…আমার নতুন কাজের জন্য অপেক্ষা করুন।” সঙ্গে হ্যাশট্যাগে বোনের কথা লিখলেন ঐশ্বর্য।

Advertisement

এমনিতে পেশায় চিকিৎসক ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। তবে জানা গিয়েছে, সিরিয়াল বা সিনেমায় অভিনয় নয়, বরং একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে। এই ভিডিওর সঙ্গে যে যোগ থাকবে ঐন্দ্রিলারও তারও ইঙ্গিত দিলেন ঐশ্বর্য।

[আরও পড়ুন: ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’! ‘ফাইটার’-এর ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন আর দেশপ্রেমের বার্তা]

একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল ঐন্দ্রিলার শরীরে। দু’বারই ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ছোবলের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আত্মীয় ও অনুরাগীদের আশা জন্মাচ্ছিল, হয়তো এই বার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। ২০২২ সালের ২০ নভেম্বর না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সবাই ভাবত ফিনিক্স পাখির মতো ঠিক ফিরে আসবেন, সব প্রতিকূলতাকে জয় করে। কিন্তু ফিনিক্স হয়েছিলেন ঐন্দ্রিলা। চলে গিয়েছেন আলোকবর্ষ দূরে।

[আরও পড়ুন: নিম্নাঙ্গে নামমাত্র কাপড়, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পুরনো ছবিতেই নেটদুনিয়ায় ঝড় জিনাত আমানের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.