সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নিশাঞ্চি’র হাত ধরে বিনোদুনিয়ায় পা রেখেছিলেন, এবার যশরাজ ফিল্মসের নতুন ‘অ্যাকশন ড্রামার হাত ধরে ফের পর্দায় ফিরছেন ঐশ্বরী ঠাকরে। এবার অহন পাণ্ডে ও শর্বরী ওয়াঘের সঙ্গে নাকি একই ছবিতে দেখা যাবে ঐশ্বরীকে। খলচরিত্রে দেখা যাবে ঐশ্বরীকে।
শোনা যাচ্ছে এই ছবিতে একটা বড় অংশ জুড়ে রয়েছে ছবির খলচরিত্র। অর্থাৎ ঐশ্বরী ঠাকরেকে দেখা যাবে একটা বড় অংশ জুড়ে এই ছবিতে। অন্যদিকে এই ছবিতে অহন-শর্বরী ও ঐশ্বরী তিনজনএই থাকবেন শুনে নতুন কিছু পাওয়ার আশায় বুখ বাঁধছেন দর্শকও। অন্যদিকে বলিউডের স্বনামধন্য পরিচালক আলি আব্বাস জাফর এর আগে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবি পরিচালনা করেছেন। ছবির নাম এখনও কিছু নির্ধারিত হয়নি বলেই জানা যাচ্ছে। অনুরাগ কাশ্যপের ‘নিশাঞ্চি’র হাত ধরেই অভিষেক ঘটেছিল অভিনয় জগতে ঐশ্বরীর। এবার দ্বিতীয় ছবির জন্যও জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অন্যদিকে এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে দিনের পাঁচ থেকে ছয় ঘণ্টা বক্সিং প্র্যাকটিস করছেন অহন। শুধু তাই নয়, মার্শাল আর্টও নাকি রপ্ত করবেন অহন চরিত্রের স্বার্থে। আর তাই প্রথম ছবি ‘সাইয়ারা’র থেকে এক্কেবারে অন্যভাবে নিজেকে মেলে ধরতে অহন তৎপর। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে এই ছবির শুটিং।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর