Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Bholaa Teaser 2

ধুন্ধুমার অ্যাকশন, ‘পাঠান’ ঝড়ের মাঝেই ‘ভোলা’র দ্বিতীয় টিজারে চমকে দিলেন অজয়

অভিনয়ের পাশাপাশি এ ছবি পরিচালনাও করেছেন অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩, ১৭:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩, ১৭:০০

options
link
ধুন্ধুমার অ্যাকশন, ‘পাঠান’ ঝড়ের মাঝেই ‘ভোলা’র দ্বিতীয় টিজারে চমকে দিলেন অজয় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ (Pathaan) ঝড়ের মাঝেই ‘ভোলা’র দ্বিতীয় টিজার প্রকাশ করলেন অজয় দেবগন (Ajay Devgn)। আর তাতেই ধুন্ধুমার অ্যাকশনের ইঙ্গিত দিলেন তারকা। অজয়কে যোগ্য সঙ্গত দিয়েছেন তাব্বু। ‘দৃশ্যম ২’ ছবির পর ফের একবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। তবে এবারে যুক্তির থেকে বেশি অ্যাকশনেই মন দিয়েছেন তিনি।

Bholaa-Poster

Advertisement

শুধু অভিনয় নয়, ভোলা ছবির পরিচালক ও প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন অজয়। ছবির প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন অভিনেতা। তাতে অনাথ আশ্রমে থাকা একটি বালিকাকে দেখা গিয়েছিল। যে তার পরিবারের এক সদস্যের জন্য অপেক্ষা করছিল। কে সেই ব্যক্তি? এই প্রশ্ন উঠতেই ‘ভোলা’ হিসেবে ক্যামেরার সামনে দেখা যায় অজয় দেবগনকে। প্রথম ঝলকেই জমজমাট অ্যাকশনের আভাস দিয়ে রেখেছিলেন অজয়। সেই অ্যাকশন দ্বিতীয় টিজারে দেখা গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: কলকাতাবাসীদের জন্য সুখবর, ভ্যালেন্টাইনস ডে-তে তিলোত্তমায় আসছেন ‘মানি কে মাগে হিথে’র ইয়োহানি]

দ্বিতীয় টিজারে একের পর এক শটে মুগ্ধ করেছেন অজয়। যেন আগুন নিয়ে খেলা করেছেন অভিনেতা। তাব্বুকেও জিপে চড়ে স্টান্ট করতে দেখা গিয়েছে। ২০২২ সালের ১৩ জানুয়ারি ‘ভোলা’র শুটিং শুরু করেন অজয়। হায়দরাবাদ, মাড আইল্যান্ড, মুম্বই, বারাণসীতে শুট করেছেন তারকা। চলতি বছরের ৬ জানুয়ারি শুটিং শেষ হয়েছে। তারপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করেই প্রকাশ করা হয়েছে প্রথম টিজার। মঙ্গলবার দ্বিতীয় টিজার প্রকাশ করে ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন অজয়।

Bholaa-1

অবশ্য পরিচালক হিসেবে অজয়ের রেকর্ড খুব একটা ভাল নয়। এর আগে, ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে’ ছবি পরিচালনা করেছিলেন অজয়। কোনও ছবিই বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ‘ভোলা’র ক্ষেত্রে বিষয়টি অন্যরকম হতে চলেছে, এমনটাই মনে করছেন অনুরাগীরা। আগামী ৩০ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ভোলা’। 3D-তে বড়পর্দায় দেখা যাবে ছবিটি।

[আরও পড়ুন: আবেগের নাম শাহরুখ, ‘পাঠান’-এর জন্য গোটা সিনেমা হল বুক করে ফেললেন ব্যবসায়ী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.