সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতাবাসীদের জন্য সুখবর। প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইনস ডেতে তিলোত্তমায় আসছেন শ্রীলঙ্কার ভাইরালকন্যা ইয়োহানি ইয়োহানি ডি’সিলভা। হ্যাঁ, শহরে আসার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন ইয়োহানি। বাংলা উচ্চারণে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কেমন আছো কলকাতা! আমি আসছি! এর আগেও এদেশে এসেছেন তিনি। ২০২১ সালে গুরুগ্রাম ও হায়দরাবাদে কনসার্ট করেছেন ইয়োহানি।
এক গানেই সুপারহিট। শ্রীলঙ্কা কন্যা ইয়োহানি ডি’সিলভা (Yohani Dsilva ) একবারে রাতারাতি হয়ে উঠলেন নেটদুনিয়ার সেনসেশন। Manike Mage Hithe গানটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে।সাধারণ মানুষ থেকে টলিউড, বলিউডের সেলেবরা মজে গেলেন ইয়োহানির এই গানে।
View this post on Instagram
[আরও পড়ুন: শাহরুখই ভরসা,’পাঠানে’র হাত ধরে দেশজুড়ে খুলছে কোভিডের পর বন্ধ হয়ে যাওয়া বহু সিনেমা হল]
২০১৯ সাল থেকে ইউটিউবে (Youtube) একের পর এক গান করে যাচ্ছিলেন ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe ) গেয়ে ভাইরাল হওয়া শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভা (Yohani De Silva)। কিন্তু দেখুন, ভাগ্য খুলল ২০২১ সালে এসে। এক গানেই হয়ে গেলেন সুপারহিট। তবে শুধুই কি আর সুপারহিট! ভাইরাল কন্যা ইয়োহানির ব্যাংক ব্যালান্স এখন হিংসে করার মতো। তাও আবার শুধুই ইউটিউব থেকে যা রোজগার করছেন ইয়োহানি, তা নাকি খুব শীঘ্রই রেকর্ড গড়বে!
View this post on Instagram
[আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া, মিষ্টি বিতরণ কনের বাবা সুনীল শেট্টির, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার