সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সূর্যবংশী’র সেটে তুলকালাম। অভিনেতা অক্ষয় কুমার আর পরিচালক রোহিত শেট্টির মধ্যে কিনা একেবারে মারামারি হয়ে গেল! একবার অক্ষয় রোহিতকে উত্তমমধ্যম দেন তো পরক্ষণেই রোহিত অক্ষয়ের পিঠে- পেটে দুমদাম ঘুসি চালান। আর এই গোটা ঘটনার সাক্ষী থাকলেন ক্যাটরিনা কাইফ। নায়িকার সামনেই লড়াইয়ের ময়দানে নামলেন দুই পুরুষসিংহ।
কী ভাবছেন? দু’জনেই নিশ্চয়ই খুব বেশি আহত হয়েছেন? হঠাৎ কী এমন হল অভিনেতাদের মধ্যে? ক্যাটরিনাকে নিয়ে সমস্যা? নাকি ছবি নিয়েই হাতাহাতি হয়েছে অভিনেতা-পরিচালকের? এমন কিছুই ঘটেনি। একেবারেই মজার ছলে মারামারি করেছেন তাঁরা। আর ক্যাটরিনা গোটাটাই চেটেপুটে উপভোগ করেছেন। ঘটনাটা রেকর্ড করেন সিনেমারই কোনও ক্রু মেম্বার। ৩০ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা গিয়েছে, ক্যাটরিনা একটি খবর দেখিয়ে বলছেন, ‘ব্রেকিং নিউজ। অক্ষয় আর অভিযোগ মারামারি করছেন।’ আর তারপরই শুরু হয় মারামারির দৃশ্য। দু’দিক থেকে দু’জন একে অপরের উপর যেন উড়ে এসে হামলা করেন। তারপর শুরু হয়ে যায় কৌরব-পাণ্ডব যুদ্ধ। দু’জন সমান তালে লড়াই করে যান। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সেটে উপস্থিত লোকজন এস তাঁদের থামান। যদিও পুরোটাই হয় মজার ছলে। আর গোটাটা অক্ষয় কুমার ও রোহিত শেট্টি ভালই উপভোগ করেন।
রোহিতের ‘পুলিশি’ ফ্র্যাঞ্চাইজিতে ‘সূর্যবংশী’ চতুর্থ সংযোজন। এর আগে রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘সিংঘম’ ও ‘সিংঘম রিটার্নস’ করেছেন। ছবিতে সন্ত্রাস দমন শাখার এক মুখ্য অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। চরিত্রের নাম ‘বীর সূর্যবংশী’। অক্ষয়ের বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ। দু’জনের একসঙ্গে এটি অষ্টম ছবি। অক্ষয়-ক্যাটরিনার কেমিস্ট্রি ও বক্স অফিসে জুটির সাফল্যের কারণেই বোধহয় ‘সূর্যবংশী’র জন্য এই জুটিকেই বেছেছেন রোহিত। ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে আগামী বছর মার্চে।
সর্বশেষ খবর
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ
-
বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! এবার ‘ম্যাজিশিয়ান’ ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ
-
ডায়ালিসিস কাণ্ড থেকে ‘শাস্তিমূলক বদলি’! পালাবদলের বাংলায় কলকাতায় ফিরলেন একঝাঁক চিকিৎসক
-
নারীপাচারে বড় সাফল্য পুলিশের! ৭ দিনের মধ্যে রাজস্থান থেকে উদ্ধার মালবাজারের কিশোরী
-
জগন্নাথদেবের প্রিয় মিষ্টি এবার আপনার হেঁশেলে, রথের আগেই শিখে নিন সেরা ৩ রেসিপি