Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Akshay Kumar Saif Ali khan

লর্ডসে রোহিতদের ম্যাচ দেখতে গিয়ে ‘কেলেঙ্কারি কাণ্ড’ অক্ষয়ের! দেখে কী করলেন সইফ-তৈমুর?

লর্ডসের স্টেডিয়াম থেকে ভাইরাল হওয়া খিলাড়ির নতুন লুক নিয়ে ফিসফাস! এদিনের টেস্ট ম্যাচে ভারত না জিতলেও অক্ষয় কুমার, সইফ আলি খানের এই ভিডিও কিন্তু সোশাল পাড়ায় হিট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২০:২৪

options
link
লর্ডসে রোহিতদের ম্যাচ দেখতে গিয়ে ‘কেলেঙ্কারি কাণ্ড’ অক্ষয়ের! দেখে কী করলেন সইফ-তৈমুর? zoom
লর্ডসে রোহিতদের ম্যাচ দেখতে অক্ষয়, সইফ-তৈমুররা, কী ঘটল?
Advertisement

রবিবার লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখতে হাজির হয়েছিল একটুকরো বলিউড। দর্শকাসনে যেমন পুত্র তৈমুরের সঙ্গে ‘মেন ইন ব্লু’র ম্যাচ উপভোগ করতে দেখা যায় সইফ আলি খানকে, তেমনই নতুন অবতারে হাজির হয়েছিলেন ‘খিলাড়ি’ও। উপস্থিত ছিলেন কৃতী শ্যাননও। আর সেখানেই অক্ষয় কুমারের সঙ্গে এমন কাণ্ড ঘটে, যা দেখে হেসে খুন সইফ-তৈমুররা। আর সেই ক্যামেরাবন্দী মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটপাড়ার চর্চার শিরোনামে খিলাড়ি।

সদ্য ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর সুবাদে একশো কোটির ব্যবসা করে কেরিয়ারের খরা কাটিয়েছেন খিলাড়ি। বক্স অফিসের ব্যবসার গ্রাফ যেমনই হোক না কেন, একবছরে সর্বাধিক সিনেমা উপহার দেওয়ার জন্য বরাবরই চর্চার শিরোনামে থাকেন অভিনেতা। এবার ফিসফাস, লর্ডসের স্টেডিয়াম থেকে ভাইরাল হওয়া খিলাড়ির নতুন লুক। সূত্রের খবর, এইমুহূর্তে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন অক্ষয় কুমার। তার মাঝেই ‘রথ দেখা কলা বেচা’র মতো লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ উপভোগ করতে যাওয়া। তবে নেটভুবনের নজরে অক্ষয়ের ‘ধূসর’ অবতার! পরনে দুধ সাদা শার্ট। তাতে করা সুতোর কারুকাজ। চোখে রোদচশমা। আর একগাল পাকা দাড়়ি। ষাট না ছোঁয়া তারকার এহেন ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক দেখে সোশাল পাড়ায় রীতিমতো ঝড়! কিন্তু ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচে কোন কেলেঙ্কারি কাণ্ড ঘটল, যার জন্যে লুকের পাশাপাশি অক্ষয়কে নিয়ে এত চর্চা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললাগি’ এবং ‘তাশান’-এর মতো ছবির পর দীর্ঘদিন বাদে একফ্রেমে সইফ-অক্ষয়। 

আসলে এদিন ম্যাচ দেখে একসঙ্গেই বেরন সইফ, তৈমুর এবং অক্ষয় কুমার। সেসময়েই অসাবধানতাবশত খিলাড়ি হোঁচট খান। আরেকটু হলে মুখ থুবড়ে পড়েই যাচ্ছিলেন! কিন্তু খিলাড়ি ৫৮ বছর বয়সেও বলিউডের সবথেকে ‘ফিট অ্যান্ড ফাইন’ অভিনেতা বলে পরিচিত। অতঃপর হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণে আনতেও সময় লাগেনি অক্ষয়ের। আর খিলাড়ির এহেন স্টান্ট দেখে তৈমুর তো বটেই পাশেই হাঁটতে থাকা সইফও মুচকি হেসে ফেলেন। এদিনের টেস্ট ম্যাচে ভারত না জিতলেও অক্ষয় কুমার, সইফ আলি খানের এই ভিডিও কিন্তু সোশাল পাড়ায় হিট। কারণ ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললাগি’ এবং ‘তাশান’-এর মতো ছবির পর দীর্ঘদিন বাদে একফ্রেমে সইফ-অক্ষয়কে দেখা গেল। আর তাতেই উচ্ছ্বসিত দর্শক-অনুরাগীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.