সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স আশির উর্ধ্বে হলেও অস্কারজয়ী অভিনেতা এখনও মনেপ্রাণে তরুণ। এবার হলিউড সুপারস্টার জানালেন তিনি ফের বাবা হচ্ছেন। ৩ সন্তানের ‘গড ফাদার’ বেজায় খুশি পরিবারে নতুন সদস্য আসার খবরে।
অন্তঃসত্ত্বা আল পাচিনোর হাঁটুর বয়সি প্রেমিকা নূর আলফাল্লাহ। পেশায় প্রযোজক। বয়সে হলিউড সুপারস্টারের তুলনায় প্রায় ৫৪ বছরের ছোট। নূরের বয়স মোটে ২৯। তিনিই আল পাচিনোর সন্তানের মা হতে চলেছেন।
[আরও পড়ুন: ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতায় মুখ ঘোরান, আমিরকে সিনেমায় ফেরাতে মরিয়া শাহরুখ-সলমনরা!]
উল্লেখ্য, গতবছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে পরিচয় করান আল পাচিনো। সেই বিশেষ দিনেই বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। এবার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন আল পাচিনো।
বয়সে ৫৪ বছরের ফারাক হলেও প্রেমের খামতি নেই যুগলের সম্পর্কে। অতিমারী কালেই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন নূর আলফাল্লাহ ও আল পাচিনো। সেই সময়ে শোনা যায়, তাঁরা নাকি লিভ ইন সম্পর্কেও রয়েছেন। যদিও দুজনের কেউই এপ্রসঙ্গে মুখ খোলেননি। তবে আজকাল নাকি প্রেমিকাকে চোখে হারান অভিনেতা।
[আরও পড়ুন: প্রকাশ্যে বাতকর্ম! এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার? নিজেই ফাঁস করলেন ‘গোপন কথাটি’]
নূর আলফাল্লাহ নাকি এর আগেও ষাটোর্ধ্ব পুরুষের সঙ্গে প্রেম করেছেন। তবে নিন্দুকদের সেসব কথায় কান না দিয়ে হলিউডের চর্চিত এই যুগল এখন নতুন সন্তানের খবরে বেজায় খুশি। চতুর্থবার বাবা হতে চলেছেন আল পাচিনো।
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!