Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Indranil Khan

মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল

পেশায় চিকিৎসক ইন্দ্রনীল সম্প্রতি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখনও দপ্তর বন্টন হয়নি।

Advertisement
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৬:৩৮

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৬:৩৮

options
link
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল zoom
মা আহারে মন্ত্রীর মধ্যাহ্নভোজ।

কোনও ভিআইপি প্রোটোকল নেই। লাইনে দাঁড়িয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গেই নিলেন টোকেন। তারপর ৫ টাকা দিয়ে ভাত খেলেন প্রান্তিক মানুষদের সঙ্গে। ছুটির রবিবারে মণ্ডা মিঠাই নয়, ‘মা আহার’- এর স্টলে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র ব্যতিক্রমী ছবি ছড়িয়ে পড়তেই সাধুবাদ জানিয়েছে আমজনতা। কেমন লাগল খেয়ে? হাসিমুখে ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, পারফেক্ট রান্না। মশলা একদম পরিমীত।

রবিবাসরীয় দুপুরে বেহালা এলাকার একটি মা আহারে দুপুরের খাবার সারেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পেশায় চিকিৎসক ইন্দ্রনীল সম্প্রতি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখনও দপ্তর বন্টন হয়নি। রবিবার একটি রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। জানা যায়, সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে খিদে পেয়ে যায় তাঁর। সেই সময় জেমস লং সরণী ধরে আসতে গিয়ে মা আহারের স্টল দেখে গাড়ি থামান মন্ত্রী। সেখানেই মাত্র ৫ টাকায় মধ্যাহ্নভোজ সারেন তিনি। মাত্র ৫ টাকায় এই খাবার মিললেও গুণমানে যে তা অতুলনীয় তা স্বীকার করে নিয়েছেন ইন্দ্রনীল। খাবার খেয়ে হাত ধুতে ধুতে তিনি জানান, ”৫ টাকার মাছভাতে যে চালটা দেওয়া হয়েছিল, বাড়িতে কিন্তু আমি সেটাই খাই।”

Advertisement

অনুষ্ঠান থেকে ফেরার পথে খিদে পেয়ে যায় মন্ত্রীর। সেই সময় জেমস লং সরণী ধরে আসতে গিয়ে মা আহারের স্টল দেখে গাড়ি থামান তিনি। সেখানেই মাত্র ৫ টাকায় মধ্যাহ্নভোজ সারেন ইন্দ্রনীল খাঁ।

সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ নবান্ন থেকে ঘোষণা করেন মা ক্যান্টিন এর নতুন নাম হবে মা আহার। আগে ৫ টাকায় ডিম ভাত পাওয়া যেত। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই খাদ্য তালিকায় যুক্ত হয় মাছও। এখন থেকে মা আহারে দেওয়া হচ্ছে ভারতের সঙ্গে ভাত! দাম মাত্র ৫ টাকাই। পঞ্চায়েতমন্ত্রী এই প্রসঙ্গে আরও জানান, ”মা আহার নামে এই প্রকল্প চলবে। আগে ৩৯০টি স্থানে চলত এই নুন্যতম টাকার খাবার স্টল। ৫ টাকায় মিল দেওয়া হত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আরও ১১০টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। অর্থাৎ এখন মোট ৫০০টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে ৫ টাকার বিনিময়ে, জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তবে এদিন রাজ্যের মন্ত্রীকে একেবারে অন্য মুডে দেখে অনেকই বলছেন, এমনটাই তো হওয়া উচিৎ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.