Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

ফের হলিউড ছবিতে আলি ফজল, ‘ওয়ান্ডার উওম্যান’-এর বিপরীতে দেখা যাবে অভিনেতাকে

ছবির নাম ‘ডেথ অন দ্য নাইল’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৭:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৭:১৫

options
link
ফের হলিউড ছবিতে আলি ফজল, ‘ওয়ান্ডার উওম্যান’-এর বিপরীতে দেখা যাবে অভিনেতাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে ধীরে ধীরে পায়ের তলার জমি শক্ত করছেন বলিউড অভিনেতা আলি ফজল। ইতিমধ্যেই চারটি হলিউডে ছবি করে ফেলেছেন তিনি। তার মধ্যে ‘ফিউরিয়াস ৭’ ও ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ দর্শকের প্রশংসা পেয়েছে প্রচুর। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এ তো তিনি প্রধান চরিত্রেই অভিনয় করেছিলেন। যদিও ছবির ভাগ্যে প্রশংসা তেমন জোটেনি, কিন্তু আলি ফজলের অভিনয় ভাল লেগেছিল দর্শক থেকে সমালোচক- সবার। এবার তাঁকে দেখা যাবে ‘ওয়ান্ডার উওম্যান’ গাল গ্যাডটের বিপরীতে।

[ আরও পড়ুন: বিয়ের প্রস্তাব পেলেন আরিয়ান, জানেন কার কাছ থেকে? ]

ছবির নাম ‘ডেথ অন দ্য নাইল’। কেনেথ ব্রানা তৈরি করছেন ছবিটি। অগাথা ক্রিস্টির উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’ অবলম্বনেই তৈরি হচ্ছে ছবিটি। এই একটি রহস্য উপন্যাস। নীল নদের বুকে একটি ক্রুজ জাহাজে ঘটতে থাকে রহস্যজনক ঘটনা। একটি খুনকে ঘিরে সমস্যার সূত্রপাত। পুলিশের সন্দেহভাজনের তালিকায় একাধিক মানুষের নাম নথিভুক্ত হয়। কিন্তু এরপর এক এক করে খুন হতে থাকে তারা। রহস্যের জট আরও বাড়তে থাকে। এই নিয়েই লেখা হযেছে ‘ডেথ অন দ্য নাইল’।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে জুডি ডেঞ্চ, ভিন ডিসেল, জোয়েইন জনসনের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আলি ফজল। এবার গাল গ্যাডটের মতো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করবেন।  এনিয়ে বেশ উচ্ছ্বসিত আলি ফজল। গাল গ্যাডটের সঙ্গে অভিনয়ের কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, ‘ডেথ অন দ্য নাইল’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। তাঁর মা বরাবরই  অগাথা ক্রিস্টির উপন্যাসের বড় ভক্ত। তিনিও লেখিকার অনেক উপন্যাস পড়েছেন। তাঁরও ভাল লাগে। এবার অগাথা ক্রিস্টির উপন্যাস অলম্বনে নির্মিত ছবিতেই অভিনয় করতে পেরে তিনি গর্বিত। এমাসের শেষের দিকে লন্ডনে শুরু হবে ছবির শুটিং। এছাড়া ইউরোপের একাধিক জায়গায় শুটিং হবে বলে খবর।

[ আরও পড়ুন: ফের পর্দায় নানাবতী মামলা, এবার জেঠমালানির দৃষ্টিভঙ্গিতে দেখানো হবে কাহিনি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.