সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে ধীরে ধীরে পায়ের তলার জমি শক্ত করছেন বলিউড অভিনেতা আলি ফজল। ইতিমধ্যেই চারটি হলিউডে ছবি করে ফেলেছেন তিনি। তার মধ্যে ‘ফিউরিয়াস ৭’ ও ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ দর্শকের প্রশংসা পেয়েছে প্রচুর। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এ তো তিনি প্রধান চরিত্রেই অভিনয় করেছিলেন। যদিও ছবির ভাগ্যে প্রশংসা তেমন জোটেনি, কিন্তু আলি ফজলের অভিনয় ভাল লেগেছিল দর্শক থেকে সমালোচক- সবার। এবার তাঁকে দেখা যাবে ‘ওয়ান্ডার উওম্যান’ গাল গ্যাডটের বিপরীতে।
[ আরও পড়ুন: বিয়ের প্রস্তাব পেলেন আরিয়ান, জানেন কার কাছ থেকে? ]
ছবির নাম ‘ডেথ অন দ্য নাইল’। কেনেথ ব্রানা তৈরি করছেন ছবিটি। অগাথা ক্রিস্টির উপন্যাস ‘ডেথ অন দ্য নাইল’ অবলম্বনেই তৈরি হচ্ছে ছবিটি। এই একটি রহস্য উপন্যাস। নীল নদের বুকে একটি ক্রুজ জাহাজে ঘটতে থাকে রহস্যজনক ঘটনা। একটি খুনকে ঘিরে সমস্যার সূত্রপাত। পুলিশের সন্দেহভাজনের তালিকায় একাধিক মানুষের নাম নথিভুক্ত হয়। কিন্তু এরপর এক এক করে খুন হতে থাকে তারা। রহস্যের জট আরও বাড়তে থাকে। এই নিয়েই লেখা হযেছে ‘ডেথ অন দ্য নাইল’।
এর আগে জুডি ডেঞ্চ, ভিন ডিসেল, জোয়েইন জনসনের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আলি ফজল। এবার গাল গ্যাডটের মতো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করবেন। এনিয়ে বেশ উচ্ছ্বসিত আলি ফজল। গাল গ্যাডটের সঙ্গে অভিনয়ের কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, ‘ডেথ অন দ্য নাইল’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। তাঁর মা বরাবরই অগাথা ক্রিস্টির উপন্যাসের বড় ভক্ত। তিনিও লেখিকার অনেক উপন্যাস পড়েছেন। তাঁরও ভাল লাগে। এবার অগাথা ক্রিস্টির উপন্যাস অলম্বনে নির্মিত ছবিতেই অভিনয় করতে পেরে তিনি গর্বিত। এমাসের শেষের দিকে লন্ডনে শুরু হবে ছবির শুটিং। এছাড়া ইউরোপের একাধিক জায়গায় শুটিং হবে বলে খবর।
[ আরও পড়ুন: ফের পর্দায় নানাবতী মামলা, এবার জেঠমালানির দৃষ্টিভঙ্গিতে দেখানো হবে কাহিনি ]
সর্বশেষ খবর
-
বিয়েতে বিদেশিদের শামিল করতে রাজি? আমন্ত্রণ জানালেই অ্যাকাউন্টে ঢুকবে ২০ হাজার!
-
শ্লীলতাহানি থেকে মারধর! এলাকায় ‘ত্রাস’ তৈরি করে বাঁকুড়ায় গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা