সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপারাৎজিদের কাজকর্ম নিয়ে রীতিমতো বিরক্ত আলিয়া ভাট (Alia Bhatt)। সম্প্রতি তাঁরা আলিয়ার সঙ্গে যা করেছেন, তা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন না আলিয়া ও কাপুর পরিবার। গোটা ঘটনায় এতটাই বিরক্ত আলিয়া, যে ইনস্টাগ্রামে গোটা ঘটনার উল্লেখ করে ক্ষোভ প্রদর্শন করেন আলিয়া।
তা ঠিক কী ঘটেছে?
মঙ্গলবার বিকেলে বাড়ির এক কাচের জানলার সামনে বসে ফোনে কথা বলছিলেন আলিয়া। পরনে ছিল ঘরের সাধারণ পোশাক। হঠাৎই প্রতিবেশির বাড়ির ছাদ থেকে দুই ক্যামেরাম্যান ছবি তোলে আলিয়ার। আলিয়া সেটি বুঝতেও পারেন। সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেন আলিয়া। আলিয়া লেখেন, এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন! এটা কি সঠিক কাজ? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’

[আরও পড়ুন: ফের হিট ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, উচ্ছ্বসিত গায়ক অভিজিৎ, জানালেন মনের কথা]
আলিরা এই পোস্ট দেখে সমব্যথিত অনুষ্কা শর্মাও। অনুষ্কা লেখেন, এরকম ঘটনা বছর দুয়েক আগে আমার সঙ্গেও ঘটেছিল। মানুষের গোপনীয়তাকে কখনই গুরুত্ব দেয় না এরাঁ। আলিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা করেছেন অর্জুন কাপুর, ঋদ্ধিমা কাপুরের মতো ব্যক্তিত্বরা। মুম্বই পুলিশ আলিয়ার সঙ্গে গোটা ঘটনাটি জানার জন্য যোগাযোগ করেছে।
[আরও পড়ুন: খাবারে চুল, অভিযোগ জানানোর পরও কোনও হেলদোল নেই বিমানসংস্থার, ক্ষুব্ধ মিমি]
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম