Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Alia Bhatt

জন্মদিনে আলিয়াকে ‘সারপ্রাইজ গিফ্ট’ রণবীরের, মেয়েকে নিয়ে লন্ডনে পাড়ি রণলিয়ার!

এই প্রথম মেয়েকে নিয়ে বিদেশে পাড়ি রণবীর-আলিয়ার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৩, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৩, ১৭:০১

options
link
জন্মদিনে আলিয়াকে ‘সারপ্রাইজ গিফ্ট’ রণবীরের, মেয়েকে নিয়ে লন্ডনে পাড়ি রণলিয়ার! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বিয়ে তারপর কন্যা সন্তানের জন্ম। তারপর একে একে ছবির শুটিং। শ্বাস নেওয়ার সময়ই পাচ্ছিলেন না রণবীর ও আলিয়া। তবে এবার সব কাজ থেকে ছুটি। রণবীরের গোটা সময়টা শুধুই এবার আলিয়া ও ছোট মেয়ে রাহার জন্য়। হ্যাঁ, এরকমটাই সিদ্ধান্ত নিয়েছেন রণবীর কাপুর। আর তাই তো স্ত্রী আলিয়ার জন্মদিনে মেয়ে রাহাকে নিয়ে মুম্বই ছাড়লেন তিনি।

আলিয়ারও একই দশা। সম্প্রতি ‘রকি রানি কী প্রেম কাহানি’ ছবির শুটিং শেষ করেছেন আলিয়া। অন্যদিকে, রণবীর অভিনীত তু ঝুটি ম্যায় মক্কার ছবি বক্স অফিসে ভালই ব্যবসা। এরই মাঝে কাজ থেকে কিছুদিনের ব্রেক নিলেন রণলিয়া। উড়ে গেলেন লন্ডনে। শোনা যাচ্ছে, এই ট্রিপটি নাকি একেবারেই সারপ্রাইজ ছিল আলিয়ার কাছে। রণবীর নাকি আলিয়াকে না জানিয়েই সব কিছু প্ল্যান করেছিলেন। কাপুর ফ্যামিলির ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, লন্ডনেও নাকি সারপ্রাইজ পার্টির প্ল্যান করে রেখেছেন রণবীর। রাহার প্রথম আউটিং ও আলিয়ার জন্মদিন দুটোই সেলিব্রেট করা হবে লন্ডনে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

[আরও পড়ুন: ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ দেখেননি ছবির দুই অভিনেতাই! বিতর্কে মুখ খুললেন পরিচালক]

কয়েক সপ্তাহ আগে লুকিয়ে আলিয়ার ছবি তোলার কারণে পাপারাৎজ্জিজের উপর ক্ষেপে গিয়েছিলেন আলিয়া (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তবে এই নিয়ে রণবীর এতদিন কিছু না বললেও, এবার খুললেন মুখ। এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট জানালেন, ”এই ধরনের ঘটনা খুবই কুৎসিত এবং বেআইনি।”

মুক্তি পেয়েছে রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এই ছবির প্রচারে এসেই রণবীর জানালেন, ”গোপনে আমার বাড়ির ছবি তোলা একেবারেই বেআইনি। কোনওভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমরা এই বিষয় পুলিশের সাহায্য নিয়েছি। আইনি পথেই এ ধরনের ঘটনাকে আটকাতে হবে।”

[আরও পড়ুন: আত্মহত্যা চেষ্টা কোরিওগ্রাফারের, সন্ন্যাস নেন সুরকার! ‘নাতু নাতু’ গানের এই তথ্যগুলি জানেন? ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.