সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে হওয়ার আগে রণবীর প্রকাশ্যে বলেছিলেন, তিনি সেরা বাবা হয়ে উঠতে চান! আর রণবীর যে সেই পথেই চলেছেন, রোজ তাঁর প্রমাণ দিচ্ছেন।
সম্প্রতি আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় মেয়ে রাহা ও রণবীরের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, রাহার দোলনা দুলিয়ে দিচ্ছেন রণবীর। মেয়ের সঙ্গে রণবীরের এমন ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
তবে শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি আলিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মেয়ে রাহাকে একেবারে চোখে হারান রণবীর। এমনকী, শুটিং করতে শহর থেকে দূরে গেলেও রণবীর নাকি আলিয়াকে বার বার ভিডিও কল করে মেয়েকে দেখতে চান।
[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]
View this post on Instagram
আলিয়া জানান, রণবীর খুব ভয় পান। রণবীরের টেনশন, বেশিদিন তাঁকে না দেখলে যদি রাহা রণবীরকে ভুলে যায়!
আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পায়ের চটি বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তাঁরা। সেখানেই দেখা গেল আলিয়া তাঁর পায়ের চটি খুলতেই, আলিয়ার চটি হাতে নিয়ে ঘরের ভিতর রাখলেন রণবীর! নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত।
প্রসঙ্গত, ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইতিমধ্য়ে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুয়ায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও। আর এই গোটা ব্যাপারটায় নাকি রাজি হচ্ছিলেন না রণবীর। অনেক কষ্টে আলিয়াই নাকি রণবীরকে রাজি করিয়েছেন।
[আরও পড়ুন: জোর করে মহিলাদের ধর্মান্তকরণ, আইসিসে যোগদানের গল্প, প্রকাশ্যে ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার]
সর্বশেষ খবর
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর