সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যেসব ছবিতে আমি লিড রোলে ছিলাম, সেই সব ছবি নিষিদ্ধ ঘোষণা করা উচিত’-মুম্বইয়ে নিজের তৃতীয় বই প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানালেন লেখক-প্রযোজক টুইঙ্কল খান্না। এর আগে ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এ ছোট গল্প লিখে সাড়া ফেলেছিলেন রাজেশ-তনয়া টুইঙ্কল। পরে তাঁর এই বইয়েরই একটি গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘প্যাডম্যান’।
[নোরার পর ‘দিলবর’ গানে সুস্মিতার বেলি ডান্সে মজেছে নেটদুনিয়া]
জাগারনটের তরফে টুইঙ্কলের তৃতীয় বই ‘পায়জামাস আর ফরগিভিং’ প্রকাশ অনুষ্ঠানে টুইঙ্কলের পাশে ছিলেন মা ডিম্পল কাপাডিয়া, স্বামী অক্ষয়কুমার, রণবীর সিং এবং সোনম কাপুর আহুজা, আর বালকি, করণ জোহর প্রমুখ। ‘পায়জামাস আর ফরগিভিং’ বইটি লেখার সময় প্রথমে ছোট গল্প হিসেবে লিখবেন বলে ভেবেছিলেন টুইঙ্কল। কিন্তু পরে লেখার পরিধি বাড়তে থাকায় উপন্যাস আকারে লিখেছেন। বই প্রসঙ্গে টুইঙ্কল বললেন, “#metoo-র যুগে দাঁড়িয়ে তাঁর এই নতুন বইটি মানুষের মনে ধরবে। এখন যখন মেয়েদের নিয়ে কথা হয়, তখন বলতে হবে নিজের উপযুক্ত ছেলে খোঁজার থেকে তাঁদের নিজের মতো করে ভাল থাকাটাই বড় কথা।” এই ভাল থাকার কথা নিয়ে ‘পায়জামাস আর ফরগিভিং’-এর গল্পের শুরু হবে একটি আয়ুর্বেদ স্পা সেন্টারে। টুইঙ্কল তাঁর বইতে একজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেছেন। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক নেতার কারণে কোনও বিতর্ক তৈরি হবে বলে মনে করেন না তিনি।
[বাক্স নয়, এবার সঙ্গী বদলের গল্প আসছে পর্দায়]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!