ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা ‘অপারেশন সিঁদুর’। পঁচিশ সালের এপ্রিল মাসে ধর্ম পরিচয় বেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তা দেখে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর গতবছরই মিলেছিল। এবার খবর, ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি সিনেপর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী।
যদিও কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে, ‘ফাইলস’ ট্রিলজির পর ফের নতুন সিনেমায় হাত দিতে চলেছেন পরিচালক, তবে ছবির বিষয়বস্তু নিয়ে ধন্দ ছিল। এবার ধোঁয়াশা সরিয়ে নিজেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। তিনি যে ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন, সেখবর পুরোপুরি নিশ্চিত না করলেও পরিচালকের মন্তব্য, “একটি জাতীয়তাবাদী প্রজেক্টের কাজে হাত দিচ্ছি। যদিও এর থেকে বেশি কিছু এখনই ফাঁস করতে নারাজ বিবেক অগ্নিহোত্রী। তবে পরিচালক এও জানান যে, আমি এখনই কোনও নাম বলব না। আমি শুধু এটাই জানাতে চাই যে, আমি একটা বড় দেশাত্মবোধক কাজে হাত দিয়েছি। এবং আমি আমার সময়মতো ঠিক ঘোষণা করব। তবে সিনেমাটা বড় স্কেলের আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে।”
আরও পড়ুন:

এদিকে বলিউডে কানাঘুষো, বিবেক অগ্নিহোত্রীর এই ছবির নেপথ্যে নাকি টাকা ঢালছে টি সিরিজ! ‘অপারেশন সিঁদুর’ সিনেমাটির জন্য প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে জুটি বেঁধেছে বিবেক। টি সিরিজ এবং বুদ্ধা প্রোডাকশনস যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় কীভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল? সেই ঘটনাই ফুটে উঠবে বিবেক অগ্নিহোত্রীর ফ্রেমে।
গতবছর ভারতের প্রত্যাঘাতের পরই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম নথিভুক্তিকরণের হিড়িক পড়েছিল। সূত্রের খবর, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো পরিচালক নাকি নাম রেজিস্টার করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও ছিল। এবার প্রশ্ন, বিবেকের সিনেমা প্রযোজনা করতেই কি সেসময়ে নাম রেজিস্টার করে ভূষণের প্রযোজনা সংস্থা?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২,৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর