ভালোবাসার দিনেই চারহাত এক হবে ধনুষ ও ম্রুণাল ঠাকুরের। বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। আর তার মাঝেই এবার দুই ছেলেকে নিয়ে তিরুপতিতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে দুই ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়ে রীতিমতো জনতার ভিড়ে ধ্বস্তাধ্বস্তির শিকার হলেন দক্ষিণী তারকা ধনুষ ও তাঁর দুই ছেলে লিঙ্গ এবং যাত্রা।
দক্ষিণী সুপারস্টারকে দেখার পর রীতিমতো মন্দির চত্বরের ভক্তদের মধ্যে সেলফি তোলার ও তাঁদের খুব কাছ থেকে দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দুই ছেলেকে নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনওমতেই পেরে ওঠেননি ধনুষ। অবশেষে তাঁর নিরাপত্তারক্ষীরা ওই ভিড় থেকে তাঁকে উদ্ধার করে মন্দিরে নিয়ে যান। পরে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন ধনুষ। তবে এই প্রথম তিনিই নন, এর আগে ছবির প্রচারেই হোক বা মন্দিরে বা জনবহুল জায়গা, এমন বহু সময় বিভিন্ন জায়গায় আমজনতার ভিড়ে ধ্বস্তাধ্বস্তির শিকার হয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় নাম জুড়ল ধনুষেরও।
আরও পড়ুন:

অন্যদিকে দুই ছেলেকে নিয়ে বিয়ের গুঞ্জনের মাঝে তাঁর পুজো দিতে যাওয়া প্রসঙ্গে অনেকেই মনে করছেন যে, ম্রুণালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে চর্চা তাতে ইতি টানতেই দুই ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ধনুষ। নানা চর্চার মাঝেও যে ছেলেদের সঙ্গে তাঁর সম্পর্ক আজও অটুট তা বোঝাতেই তাঁর এই পদক্ষেপ এমন জল্পনাও দানা বেঁধেছে। যদিও এর আগেই বিয়ের গুঞ্জনে মুখ খুলেছিলেন ধনুষ ও ম্রুণাল দু’জনেই। এই খবর ভুয়ো বলেই জানিয়েছিলেন তাঁরা।
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির