সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়া-সহ ক্ষতিকারক শক্তিগুলির ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর,ঘণ্টা কিংবা হাততালি ওই সমস্ত ব্যকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে। এমনই টুইট করে করোনা আবহে বিতর্কে জড়ালেন বিগ বি।
মারণ চিনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন করা হয়েছে। রবিবার পালন করা হয় জনতা কারফিউ। তবু তার মাঝে জরুরি পরিষেবা দান করে যাচ্ছেন অনেকেই। তাঁদের জন্য পাঁচ মিনিট হাততালি দেওয়ার কথা বলেন নরেন্দ্র মোদি। ভিকি কৌশল, শাহরুখ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যায় ছাদে উঠে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। অভিষেক, ঐশ্বর্যদেরও দেখা।
[আরও পড়ুন: বয়স ও লিঙ্গ ভুল, কণিকার করোনা রিপোর্টের সত্যতা নিয়ে সন্দেহপ্রকাশ পরিজনদের]
জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানানোর পর অমিতাভ একটি টুইট করেন। তিনি লেখেন, অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়া-সহ ক্ষতিকরারক শক্তিগুলির ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর,ঘণ্টা কিংবা হাততালি ওই সমস্ত ব্যকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে।

অমিতাভ বচ্চন কীভাবে এই ধরনের টুইট করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। নেটিজেনদের একাংশের ক্রমাগত সমালোচনার জেরে শেষ পর্যন্ত নিজের টুইট ডিলিট করেন অমিতাভ বচ্চন।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!