Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Amitabh Bachchan

দশরথের চরিত্রে অমিতাভ, কৈকেয়ী কে? রণবীরের বিগ বাজেট ‘রামায়ণ’-এর মেগা চমক!

নতুন 'রামায়ণ'-এর কাস্টিং তালিকায় আর কোন কোন তারকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১৪:৪৪

options
link
দশরথের চরিত্রে অমিতাভ, কৈকেয়ী কে? রণবীরের বিগ বাজেট ‘রামায়ণ’-এর মেগা চমক! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবিতে এবার আরও বড় চমক! দশরথের ভূমিকায় অমিতাভ বচ্চন। বলিউডে অন্তত এমন জল্পনাই তুঙ্গে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্মাতাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে অমিতাভের। আর এই কাস্টিং যদি সত্যি হয়, তাহলে প্রথমবার কোনও সিনেমায় রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিগ বি-কে।

নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণে’র প্রি প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে। চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হচ্ছে শুটিং। জানা গিয়েছে, আগামী মে মাসে ‘সীতা’ সাই পল্লবী এবং ‘হনুমান’ সানি দেওলের অংশের শুটিং হবে। অন্যদিকে জুলাই মাসে ‘রামায়ণে’-এর কাজ শুরু করবেন দক্ষিণী সুপারস্টার যশ। তিনটি পার্টে তৈরি হবে এই সিনেমা। সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে নাকি মনীষা কৈরালার কথা ভাবা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। আর শূর্পণখার ভূমিকায় রকুলপ্রীত সিং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জঙ্গলে হাড়হিম করা অভিজ্ঞতা আলিয়ার! ভিডিও দিয়ে নিজেই জানালেন ভয়ংকর সত্যিটা]

নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। গতবছর ‘আদিপুরুষ’ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল! পরে শোনা গেল, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে। ‘জওয়ান’, ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পর থেকে সেতুপতি হিন্দি ছবির দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যেই নীতিশের সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে সেতুপতির। যদিও সই-সাবুদ হয়নি, তবে অভিনেতা নাকি সবুজ সংকেত দিয়েছেন।

এই স্টার কাস্টিং যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতীয় দর্শকরা যে এক অন্যতম ম্যাগনাম অপাস উপহার পেতে চলেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। অমিতাভ বচ্চন, সানি দেওল, রণবীর কাপুর হোক বা যশ, বিজয় সেতুপতি ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যেকের জনপ্রিয়তাই মারাত্মক। উপরন্তু নীতিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”

[আরও পড়ুন: ভক্তকে মার! কাড়লেন ফোনও, শো চলাকালীন মঞ্চে ‘ব্যাড বয়’ উদিতপুত্র আদিত্য, দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.