সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুদ্ধির জোরেই বলীয়ান মানুষ। মগজাস্ত্রের এমনই এক কেরামতি দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক সাধু বেশধারী ব্যক্তির ভিডিও। যিনি গরম থেকে মুক্তি পেতে আজব উপায় অবলম্বন করেছেন।

ভিডিওয় গেরুয়া বসন পরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। সকলের নজর তার দিকেই ছিল। কারণ তাঁর মাথায় লাগানো ছিল ছোট্ট একটি পাখা ও সোলার প্যানেল। হ্যাঁ, সোলার প্যানেলের বিদ্যুতের জোরেই তীব্র গরমে হাওয়া পাচ্ছিলেন তিনি। যিনি ভিডিও রেকর্ড করছিলেন, তাঁর প্রশ্নের উত্তরে গেরুয়া বসনধারী জানান, রোদেই চলে পাখা, ছায়ায় গেলে বন্ধ হয়ে যায়।
[আরও পড়ুন: অসুস্থ অভিনেত্রী ঋত্বিকা সেন, চিকিৎসার জন্য যেতে হল হাসপাতালে]
ভিডিওটি কোথাকার অথবা ওই ব্যক্তির বাড়ি পরিচয় কী, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে অমিতাভ বচ্চন এই কেরামতি দেখে মুগ্ধ। এমন আবিষ্কার ভারতেই সম্ভব বলে মনে করেন বিগ বি। ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “ভারতমাতার জয়।”
T 4605 – India the Mother of invention .. भारत माता की जय 🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/ZW3xyXLnsk
— Amitabh Bachchan (@SrBachchan) April 3, 2023
উল্লেখ্য, ‘প্রজেক্ট K’ সিনেমায় পাঁজরে চোট পেয়েছিলেন আমিতাভ। এর মধ্যেই আবার পায়ের কড়ায় ফোস্কার ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই কাজে ফেরেন আশি বছরের অভিনেতা। কাপড়ে হাত ঝুলিয়ে জলসার সামনে আবার অনুরাগীদেরও দেখা দেন। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এমন নানা ধরনের পোস্ট করে চলেছেন নিরন্তর।
[আরও পড়ুন: বিচ্ছেদের এত বছর পর এক ফ্রেমে সলমন-ঐশ্বর্য! ভাইরাল ছবি]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন