সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দুবছর ঘুরতে না ঘুরতেই সুখবর টলিউডের তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকারের সংসারে। নতুন বছরের শুরুর দিনই সুদীপ ও অনিন্দিতা জানিয়ে দিলেন তাঁরা মা-বাবা হতে চলেছেন। সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট তাঁরা জানালেন, তাঁদের সুখের দাম্পত্যকে, আরও সুখী করে তুলতে মার্চ মাসেই আসছে তাঁদের সন্তান।
View this post on InstagramAdvertisement
২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। আর এবার দুই থেকে তিন হওয়ার পালা। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ ৷ অন্যদিকে ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা ৷ এই মুহূর্তে অনিন্দিতাকে দেখা যাচ্ছে নীম ফুলের মধু ধারাবাহিকে। তবে শুধুই ধারাবাহিক নয়, অনিন্দিতা অভিনয় করেছেব ‘ক্রিসক্রস’ ও ‘বিসমিল্লাহ’ সিনেমাতেও।
View this post on Instagram
তবে শুধুই টিভির পর্দায় নয়, বাস্তবের জুটি হিসেবেও, দারুণ জনপ্রিয় অনিন্দিতা ও সুদীপ।
সর্বশেষ খবর
-
‘বিশ্বকাপ থেকে বার করে দেওয়া হোক’, রেফারিং নিয়ে ফিফার কাছে লিখিত অভিযোগ মিশরের
-
নির্ভুল আঘাতে নিমেষে ধ্বংস শত্রু! দূরপাল্লার ‘পিনাক’-এর সফল পরীক্ষা, শঙ্কিত চিন-পাকিস্তান
-
অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুলভ্রান্তি? এই একটি কাজেই মিলতে পারে ৩ হাজার টাকা
-
শান্তির ঘুম পেতে হালান্ডের ভরসা ব্লু লাইট গ্লাস, কোন সমস্যার সমাধান করে এই চশমা?
-
রাঘব বোয়ালরা আড়ালে, চুরির মাথা চুনোপুঁটিই! রাম মন্দিরে টাকা সরানোয় অভিযুক্ত ‘পরোপকারী’ কর্মী